শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে স্বামী আসাদুলকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রেমিক মিন্টু গাজী। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আসাদুল গুরতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মিন্টু গাজী ওই গ্রামে খোন গাজীর ছেলে। মিন্টু এবং আসাদুল সম্পর্কে আপন মামাতো ভাই। আসাদুল একই গ্রামে রফিকুল ইসলামের ছেলে।
সূত্রমতে, আসাদুলের স্ত্রীর সহিত মিন্টু দীর্ঘ বছরখান ধরে পরকীয়া প্রেম করে আসছে। এঘটনায় ইতোপূর্বে গ্রাম্য সালিশে প্রেমিক মিন্টুকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। কিন্তু কে শোনে কার কথা। ঘটনারদিন রাতে স্থানীয় সিরাজুল ইসলামের বাড়ির পাশে একা পেয়ে মিন্টু আসাদুলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরত্বর আহত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে আসাদুলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা প্রক্রিয়াধীন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত