By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বেড়িবাঁধের স্লুইসগেটে ফাঁটল, আতংকিত এলাকাবাসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বেড়িবাঁধের স্লুইসগেটে ফাঁটল, আতংকিত এলাকাবাসি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বেড়িবাঁধের স্লুইসগেটে ফাঁটল, আতংকিত এলাকাবাসি

Last updated: 2025/07/03 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধে থাকা ৫ভেন্ডের স্লুইসগেটে ফাঁটল দেখা দিয়েছে। এতে নদীর পানির প্রবল চাপে যে কোনো মুহূর্তে ফাঁটল আরও বড় হয়ে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এবিষয়ে বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সভাপতি জিএম দিদারুল আলম বলেন, ভামিয়া গ্রামের পানি নিষ্কাশনের জন্য একমাত্র স্থান ওই ৫ ভেন্ডের গেট এই গেটটি ভেঙে গেলে, বুড়িগোয়ালিনী ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়ন ১০আটুলিয়া ইউনিয়নে ও কৃষি ফসল, মৎস্য ঘের, গবাদিপশু, মুরগির ফামসহ কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৩০জুন) সকালে বেসরকারি সংস্থা সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস ক্ষতিগ্রস্ত স্লুইসগেট পরির্দশন করতে আসেন এবং ভামিয়া সিসিআরসি স্থানীয় সংগঠনের মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে প্রথমিক ভাবে সংস্কার কারার চেষ্টা করছেন।এবিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা বলেন, বহুদিন ধরেই স্লুইসগেট থেকে অস্বাভাবিক পানি নিঃসরণ লক্ষ্য করছেন। এবং ফাটল স্থানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বহু টাকা ব্যয় করা হলেও ঝুঁকিপুর্ণ স্লুইসগেটের ফাঁটল বন্ধ করা যাচ্ছে না।আর এই স্লুইসগেট মেরামত করা না গেলে আমাবস্যার ভরা কোটালে নদীর জুয়ারের প্রবল স্রোতের গতিতে এই গেট টি ভেঙে গেলে কয়েকটি এলাকা নদীর নোনা পানিতে তলিয়ে যাবে, এবং মৎস্যঘের, কাঁকড়া সপ্টসেল প্রজেক্টসহ কৃষি জমির ফসল ভেসে যাবে।চেয়ারম্যান আরো বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে, সম্ভাব্য দুর্যোগ এড়াতে এলাকাবাসীকে সর্তক থাকার আহ্বান স্থানীয় প্রশাসনের।শনিবার(২৮জুন) সকালে সরেজমিনে যেয়ে দেখা যায় স্লুইসগেটটির কয়েকটি স্থানে ভেঙে গিয়েছে।স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, স্লুইসগেটটি বহু বছর আগে নির্মিত হওয়ায় এর কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফাঁটলের খবর পেয়ে টেকনিক্যাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে জরুরিভাবে কাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন ওই গেটটি মেরামত করা হয়েছে কয়েকবার, তবে ওই স্লুইসগেটের নিচে মাটি না থাকায় বার, বার ফাটল সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত স্লুইসগেটটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে ওই স্লুইসগেটটি মৎস্য ডিপার্টমেন্ট এর গেট বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ওই কর্মকর্তা। ওই স্লুইসগেটটি অতিদ্রুত মেরামত করা না গেলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে স্থানীয়দের।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরাকে জানানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশাশুনির বিছট গ্রামের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতংকে এলাকাবাসী
Next Article সাতক্ষীরা ‌বিজিবির অভিযানে প্রায় দশ লক্ষ টাকার পন্য আটক
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?