By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগর সীমান্তে ৩ সন্তানসহ গৃহবধূ আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগর সীমান্তে ৩ সন্তানসহ গৃহবধূ আটক
সাতক্ষীরা

শ্যামনগর সীমান্তে ৩ সন্তানসহ গৃহবধূ আটক

Last updated: 2025/07/05 at 2:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত থেকে তিন সন্তানসহ সাজিদা খাতুন (৩৫) নামের এক গৃহবধুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার উত্তর কৈখালী এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় ১৭ বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।
সাজিদার সঙ্গে আটক তার তিন সন্তান হলো- সাইফুল ইসলাম (১৭) পরান ইসলাম (১২) ও ছোট (৫)। তারা সকলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত রেজাউল করিমের পরিবারের সদস্য।
নীলডুমুর ব্যাটালিয়নের পরানপুর (বিওপি) সদস্য হাবিলদার আকরাম হোসেন বলেন, রাত তিনটার দিকে পরানপুর (বিওপি) ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ভারত-বাংলাদেশের মাঝ দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদী দিয়ে ওই চার বাংলাদেশি দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের আটক করেন। পরে শুক্রবার রাতে শ্যামনগর থানা-পুলিশের কাছে ওই চারজনকে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন ওই নারীর সন্তান।
আটককৃত সাজিদা খাতুনের বলেন, জীবিকার তাগিদে দালালদের সহায়তায় তার স্বামী রেজাউল করিমসহ তারা চার/পাঁচ বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এরপর থেকে তারা সেখানে অবস্থান করে আসছিল। সেইখানে বসবাস কালীন সময়ে তার (সাজিদার) স্বামী রেজাউল করিম মৃত্যুবরণ করে। এরপর থেকে সেখানে তাদের সংসার চালানো কষ্টসাধ্য হওয়ায় তারা পুনরায় ভারতীয় দালালের মাধ্যমে নদী পার হয়ে বাংলাদেশে ফিরছিলেন। ফেরার পথে কালিন্দী নদী থেকে আজ ভোর রাত তিনটার দিকে বিজিবি তাদের আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, বিজিবির হাতে আটক ওই চার ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে ভারতীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার
Next Article তালায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?