By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড

Last updated: 2024/06/12 at 1:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশের কাছেও পরাজিত হতে হয়েছে লঙ্কানদের। প্রথম দুই ম্যাচ হারায় সাবেক চ্যাম্পিয়নদের সামনে প্লে-অফ নিশ্চিতের জন্য ছিল কঠিন সমীকরণ। নিজেদের বাকি দুই ম্যাচে জিততেই হতো হাসারাঙ্গা-শানাকাদের। তবে শেষ আটে ওঠার সে স্বপ্নটুকুও আচজ ভেসে গিয়েছে বৃষ্টিতে।

ফ্লোরিডার লডারহিলে আজ নেপালের বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা ছিল শ্রীলঙ্কার। তবে প্রথমবারের মত বিশ্বকাপ ম্যাচ দেখার সৌভাগ্য হয়নি ফ্লোরিডাবাসীর। দুই দলের ম্যাচের আগেই সেখানে হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি। ফলে টসও করা সম্ভব হয়নি, পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এতে করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।

নেপালের বিপক্ষে আজকের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় কার্যত প্লে-অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। শেষ আটে ওঠতে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলাদলগুলোও নিজেদের পক্ষে যেতে হত লঙ্কানদের। তবে তা হয়নি। এদিকে নেপাল-শ্রীলঙ্কা পয়েন্ট ভাগাভগি করায় সবার আগে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

এদিকে শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের। ডি গ্রুপে ৩ ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট এখন কেবল ১। ফলে টাইগাররা যদি বাকি দুই ম্যাচের ১টিতেই জয় পায় তাহলেই লঙ্কানদের চেয়ে বেশি পয়েন্ট নিশ্চিত হবে। আর লাল-সবুজের দল যদি নেপাল এবং নেদারল্যান্ডস দুই দলের বিপক্ষেই জয় পায় তাহলে চলে যাবে সুপার এইটে।

বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে এবং একটিতে হেরেছে। ফলে আগামীকাল টাইগাররা যদি ডাচদের হারাতে পারে তবেই শেষ আটের পথে এগিয়ে যাবে। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে নেপাল হেরে গেলেই সুখবর পাবে লাল-সবুজের দল।

এদিকে কাগজে-কলমে বিদায় নিশ্চিত হলেও লঙ্কানদের একমাত্র সহায় হতে পারে প্রকৃতি। ডাচদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও যদি পরিত্যক্ত হয় এবং পরে যদি টাইগাররা নেপালের কাছে হারে তবে শেষ আটে যাওয়ার সুযোগ পাবে লঙ্কানরা। সেক্ষেত্রে প্রোটিয়াদের বিপক্ষে নেপালের হারতে হবে এবং ডাচদের বিপক্ষে বড় ব্যবধানেই জিততে হবে লঙ্কানদের। এমন কঠিন সমীকরণ মেলাতে পারলেই কেবল শেষ আটে যেতে পারবে লঙ্কানরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় ২৮৪ জন বনদস্যুকে ঈদ উপহার দিলো র‌্যাব
Next Article এবার হজের সময় মক্কায় থাকতে পারে প্রচণ্ড গরম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?