বিজ্ঞপ্তি : শ্রী-শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদ্যাপন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর ও জেলা শাখার যৌথ পরিচালনায় এবং শ্রী-শ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবামৃত সংঘ (ইসকন) শাখার আয়োজনে স্যার ইকবাল রোডের গোলকমণি শিশু পার্কে মহাধুমধাম ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় বক্তব্য রাখবেন আগত বিভিন্ন সংগঠন ও উপস্থিত নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে উপস্থিত ভক্তবৃন্দ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যানার-ফেস্টুনসহ শোভাযাত্রা সহকারে নৃত্য-কীর্ত্তন করতে করতে মহাসমারোহে শ্রী-শ্রী জগন্নাথদেবের রথের দড়ি টেনে গোলকমনি শিশু পার্ক হতে যশোর রোড় শিববাড়ী মোড় হয়ে জোড়াগেটস্থ প্রেমকাননে প্রবেশ করবে এবং ১১ দিন যাবত অবস্থান করবে। প্রেমকানন অঙ্গনে ১১ দিনব্যাপী ধর্মীয় মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিদিন নিত্যপূজা, সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে এবং আগামী ১ জুলাই উল্টোরথ রথযাত্রার মাধ্যমে স্ব-স্ব রথ তাদের মন্দিরে প্রত্যাবর্তনপূর্বক অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে।
উক্ত সকল অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর ও জেলা শাখার পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে শ্যামল হালদার, কৃষ্ণ পদ দাশ, প্রশান্ত কুমার কুণ্ডু, বিমান সাহা এবং শ্রী-শ্রী সত্যনারায়ণ মন্দির, সেবায়েত গোপী কিষণ মুন্ধড়া ও মহেশ আগরওয়ালা।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত