শ্রী শ্রী শীতলাবারী কার্যকরী সংসদের সভাপতি শ্রী শ্যামা প্রসাদ কর্মকার এর পুত্রবধূ এবং শীতলাবাড়ী কার্যকরী সংসদের সদস্য শ্রী সঞ্জু কর্মকারের স্ত্রী শ্রেয়সী কর্মকার মৌ (২৮) মৃত্যুবরণ করেছেন। গত ২ জুন প্রসাব বেদনা নিয়ে নগরীর গাজী মেডিকেলে ভর্তি হন শ্রেয়সী। ৩ জুন (শনিবার) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরদিন ৪ জুন দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন শ্রেয়সী। মৃত্যুকালে স্বামী, সদ্যজাত কন্যাসন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান তিনি।
তার মৃত্যুর কথা শুনে শোক প্রকাশ করেন আওয়ামী লীগের নগর সভাপতি তালুকদার আব্দুল খালেক, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনসহ রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ । তার অকাল মৃত্যুতে তাৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শ্রী শ্রী শীতলাবাড়ী কার্যকরী সংসদের সহ- সভাপতি বাবু অরবিন্দ সাহা, বাবু অরবিন্দ নাথ, বীরেন্দ্র নাথ সাহা, রবীন্দ্র নাথ দত্ত, অমর কুমার দাস, বাবুল দেবনাথ, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক এ্যাড. পঞ্চজ কুমার সাহা, সহ-সম্পাদক উৎপল কুমার দত্ত, উৎপল বনিক, প্রদীপ কুমার সেন, কোষাধ্যক্ষ পার্থ প্রতীম, দপ্তর সম্পাদক বিভূতি ভূষণ সাহা, সাংস্কৃতিক সম্পাদক নিত্যানন্দ সাহা নিতাই, সমাজ কল্যাণ সম্পাদক পিনাকী প্রসাদ সেনসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ। এাড়াও কাঞ্চন কুমার ঘোষ, দেবতোষ কুমার দাশ, প্রকৌঃ শ্রী কৃষ্ণপদ দাস, কুমার বিশ্বাস, রামলাল সাহা, অশোক কুমার দে, গোপাল চন্দ্র সাহা, সমীর কুমার সাহা, ভজন চন্দ্র সাহা, তাপস দে, অজয় সাহা, রঙ্গলাল মৃধা, রবীন রায়, নিলয় মজুমদার, সঞ্জীব কুণ্ডু নেনী গোপাল, অক্ষয় কুমার সাহা, ভবতোষ কুমার ঘোষ, উত্তম কুমার বণিক, প্রনব হালদার, আকাশ রায়, মিল্টন সানা, পিযূষ কুমার ঘোষ, রিপন সরকার, স্বপন কুমার ঘোষ, তপন কুমার শীল, পলাশ রায়, মিলন কুমার তরফদার প্রমুখ।।
৫ জুন (সোমবার) রূপসা মহাশ্মশানে ধর্মীয় রীতিনীতি পালন করে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত