By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সংকটে আশা জাগাচ্ছে অপ্রচলিত রফতানি বাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > সংকটে আশা জাগাচ্ছে অপ্রচলিত রফতানি বাজার
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংকটে আশা জাগাচ্ছে অপ্রচলিত রফতানি বাজার

Last updated: 2023/07/22 at 11:16 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে তৈরি পোশাকজাত পণ্যের রফতানি কমলেও আশা জাগাচ্ছে নন-ট্র্যাডিশনাল মার্কেট বা অপ্রচলিত বাজার। প্রচলিত বাজারে যেখানে রফতানি প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৬ শতাংশ, সেখানে অপ্রচলিত বাজারে তৈরি পোশাকের রফতানি বেড়েছে ৩১ দশমিক ৩৮ শতাংশ। অপ্রচলিত বাজারে রফতানির যে উল্লম্ফন তা মূলত হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, মেক্সিকো, মালয়েশিয়া ও তুরস্কের হাত ধরে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য পর্যালোচনা করলে দেখা যায় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রভাবে পোশাকশিল্পের প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার কারণে বিকল্প বাজারে ঝুঁকেছেন ব্যবসায়ীরা। এছাড়াও এসব বাজারে রফতানিতে ৪ শতাংশ সরকারি প্রণোদনা প্রভাবকের কাজ করেছে বলে মনে করেন তৈরি পোশাক খাতের সংশ্লিষ্টরা। ইপিবি’র ২০২২-২০২৩ অর্থবছরের তথ্যমতে, প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে নতুন করে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতে রফতানি এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

অপ্রচলিত বা নতুন বাজারে তৈরি পোশাক রফতানি গত তিন বছর ধরেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় এই প্রথমবারের মতো নতুন বাজার হিসেবে পরিচিত তিনটি গন্তব্যে পণ্যটির রফতানি ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে মোট পোশাক রফতানিতে অপ্রচলিত বাজারের অংশ ২০২২-২৩ অর্থবছরে ১৭ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে এ প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৯৬ শতাংশ।

বিজিএমইএ’র মুখপাত্র ও পরিচালক  মহিউদ্দিন রুবেল বলেন,  ‘আমাদের চেষ্টা ও সবার সহযোগিতায় অপ্রচলিত বাজার, বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের বাজারে রফতানি বেড়েছে।’

ইপিবির তথ্য বলছে, বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে নতুন বাজারের মধ্যে সর্বোচ্চ পোশাক রফতানি হয়েছে জাপানে, ১৬০ কোটি ডলারের। এই রফতানি আগের বছরের তুলনায় ৪৫ দশমিক ৬২ শতাংশ বেশি। জাপানে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে যথাক্রমে ৯৪ ও ১১০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছিল।

নতুন বাজারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়ায় রফতানি হয়েছে ১১৬ কোটি ডলারের পোশাক। এই বাজারে গত ২০২১-২২ অর্থবছরে রফতানি হয়েছিল ৮১ কোটি ডলারের পোশাক। অর্থাৎ বিদায়ী অর্থবছরে অস্ট্রেলিয়ায় রফতানি বেড়েছে সাড়ে ৪২ শতাংশ। অপরদিকে ভারতে তৃতীয় সর্বোচ্চ ১০১ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। অর্থাৎ প্রবৃদ্ধি সাড়ে ৪১ শতাংশ। দুই বছরের ব্যবধানে এই বাজারে রফতানি বেড়েছে দ্বিগুণের বেশি। গত ২০২০-২১ অর্থবছরে এই বাজারে রফতানি ছিল ৪২ কোটি ডলার। পরের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ৭২ কোটি ডলারে দাঁড়ায়।

বিদায়ী অর্থবছরে নতুন বাজারের মধ্যে দক্ষিণ কোরিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৫৪ কোটি ডলার তৈরি পোশাক রফতানি হয়েছে। মেক্সিকোতে ৩৫ কোটি, চীনে ২৯ কোটি, সংযুক্ত আরব আমিরাতে ২৯ কোটি, মালয়েশিয়ায় ২৯ কোটি, তুরস্কে ২৯ কোটি, ব্রাজিলে ১৬ কোটি, চিলিতে ১৬ কোটি, সৌদি আরবে ১৩ কোটি, দক্ষিণ আফ্রিকায় ১৩ কোটি ও নিউজিল্যান্ডে ১৩ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে।

বাংলাদেশের পণ্য রফতানির ৭৬ শতাংশই হয়ে থাকে যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ ১২টি দেশে। এই দেশগুলোর প্রতিটিতে রফতানির পরিমাণ ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের বেশি। এরমধ্যে নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার নাম।

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এরমধ্যে শীর্ষ ১২টি দেশে রফতানি হয়েছে ৪ হাজার ২০৪ কোটি ডলারের পণ্য। তার আগের বছরে এই বাজারগুলোতে রফতানি হয়েছিল ৪ হাজার ১১ কোটি ডলারের পণ্য। এসব দেশে এক বছরে রফতানি বেড়েছে ১৯৩ কোটি ডলারের। বাংলাদেশের পণ্য রফতানির শীর্ষ ১২টি দেশ হচ্ছে-যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ভারত, জাপান, পোল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়া। এই দেশগুলোর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র, জার্মানি ও পোল্যান্ডে রফতানি কমেছে। বাকি ৯টি বাজারে পণ্য রফতানি ৭ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, বিগত অর্থবছরে ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) দেশের পোশাক রফতানির পরিমাণ ছিল ২১ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে যা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। স্পেন, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ৩ দশমিক ৩৭, ২ দশমিক ৯৪, ২ দশমিক ২৭, ১ দশমিক ২৮ ও ১ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ ছিল ৯ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে যা ৫ দশমিক ৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রফতানি বেড়েছে যথাক্রমে ১১ দশমিক ৭৮ শতাংশ ও ১৬ দশমিক ৫৫ শতাংশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করছে: প্রধানমন্ত্রী
Next Article জুলাইয়ের তিন সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ২০ হাজারের বেশি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?