By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ভারতের উদ্বিগ্ন না হলেও চলবে: উপদেষ্টা নাহিদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ভারতের উদ্বিগ্ন না হলেও চলবে: উপদেষ্টা নাহিদ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ভারতের উদ্বিগ্ন না হলেও চলবে: উপদেষ্টা নাহিদ

Last updated: 2024/11/15 at 3:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিবিসি হিন্দিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। বরং ভারতের উচিত ছিল, জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই সাক্ষাতকার দেন তিনি।
ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচারের বিষয়ে নাহিদ ইসলাম মন্তব্য করে বলেন, এই ধরনের মিথ্যাচার বন্ধ করা উচিত, এবং বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা হওয়া প্রয়োজন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিশ্বের অনেক দেশ জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে অবস্থান পরিষ্কার করলেও ভারত করেনি। গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে ভারতে পালিয়েছে, তাদের বিচার করতে ভারতের সহযোগিতা প্রয়োজন।

বিবিসির সাংবাদিক সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে নাহিদ ইসলামকে প্রশ্ন করেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রশাসনের ওপর তাদের আস্থা নেই।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সব খবর রাখছি। অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে আমাদের নেয়া পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি, যেমন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি দাবি করেন, বর্তমানে সংখ্যালঘুরা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সন্তুষ্ট। আগের সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, যার ফলে তাদের ওপর আস্থা কমেছিল। তবে এখন এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। এজন্য তাদের সময় দিতে হবে।

এ সময় নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগের পতন হওয়ায় বাংলাদেশে উগ্র সংগঠনের তৎপরতা বাড়তে পারে কি না। জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো কোনো সহিংসতা বা উগ্রবাদী সংগঠনকে সমর্থন করে না। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়। বিষয়টি আওয়ামী লীগ ও ভারতের একটি প্রোপাগান্ডা। তারা এসব বলে মানুষকে বোঝাত যে তারা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে উগ্রবাদিতা বাড়বে।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের এই প্রোপাগান্ডা ভারত সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের জনগণের বদলে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এ কারণে আওয়ামী লীগ থাকা না থাকা নিয়ে তারা কথা তুলছে। তিনি বলেন, ভারতে বিজেপি না কংগ্রেস কে ক্ষমতায় আছে সেটি বাংলাদেশের মানুষ দেখে না।

বিবিসির সাংবাদিক বাংলাদেশ-ভারতের রেল, নৌ এবং সড়ক সম্পর্কিত যৌথ প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন করেন, এবং জানতে চান— এসব প্রকল্পের সুবিধা কি শুধুমাত্র আওয়ামী লীগ পাবে, না বাংলাদেশ জনগণও উপকৃত হবে?

এ প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, এই প্রকল্পগুলো শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের জনগণকেই উপকৃত করবে। দুই দেশের সম্পর্কের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। ভারতের সঙ্গে থাকা কোনো প্রকল্প বন্ধ করা হয়নি, সবকিছু আগের মতোই চলছে।

উপদেষ্টা জানান, ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে, যাতে দেখা যায় এসব প্রকল্পে কোনো দুর্নীতি হয়েছে কি না।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন: উপদেষ্টা আসিফ
Next Article ১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 5 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 9 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 18 minutes ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 21 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?