By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সংবাদ সম্মেলনে মায়ের আকুতি: অপহৃত কন্যাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সংবাদ সম্মেলনে মায়ের আকুতি: অপহৃত কন্যাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সংবাদ সম্মেলনে মায়ের আকুতি: অপহৃত কন্যাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করুন

Last updated: 2023/03/30 at 1:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খালিশপুর থানাধীন ১নং নেভী চেকপোস্ট হালদার পাড়া জাহাঙ্গিরের বাড়ির সুলতানা বেগমের অপহৃত কন্যা মারিয়া মাহবুবকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য আকুতি জানিয়েছেন। তিনি বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানান।

 লিখিত বক্তব্যে মা সুলতানা বেগম বলেন, আমার একমাত্র কন্যা মারিয়া মাহাবুব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর সিভিল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। গত ২২ জানুয়ারি ২০২৩ বিকাল আনুমানিক ৫ টায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী কালো রং-এর একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদি হয়ে গত ২৩ জানুয়ারি জেলা খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল নং-০৩ আদালতে খালিশপুর থানার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের পাশের গলির বাসিন্দা নান্টু শেখের পুত্র শাকিল শেখ, রায়ের মহল মল্লিক বাড়ির কল্লাস মল্লিক এর পুত্র  জুইন মল্লিক, সোনাডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন মিজান নগর আইডিয়াল কলেজের সামনে মাস্টারের বাড়ির মোঃ অহিদুল-এর পুত্র হৃদয় এবং সোনাডাঙ্গার আল আমিন মহল্লা ৩য় গলির (মাইকেল মন্ডলের বাড়ির ভাড়াটিয়া) সাইদুল ইসলাম সাইদ এর কন্যা বৃষ্টি বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করি। যার নং-১৬/২৩। মামলা করার পর বিজ্ঞ আদালত খালিশপুর থানাকে তদন্তপূর্বক আসামীদের গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। আসামীদের মধ্যে ৪নং আসামী বৃষ্টি বেগমকে গ্রেফতার পূর্বক জেলে প্রেরণ করা হয়। এই অপহরণের সাথে জড়িতদের নাম বললেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। আসামীর পরিবার সরকারী দলের লোক।

সম্মেলনে তিনি বলেন, ২মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও বাকি আসামীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। আসামীদের গ্রেফতারের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি আমি পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন করি। এতে কোন ফলাফল পাওয়া যায়নি। আসামীরা নানাভাবে মামলা তুলে নিতে আমাদের হুমকি প্রদান করছে। এমনকি মামলা তুলে না নিলে আমাকেও অপহরণের হুমকি প্রদান করে। আমার কন্যা মারিয়া মাহাবুব কোন্ অবস্থায় আছে তা আমরা আজও পুলিশের মাধ্যমে জানতে পারিনি। আমি ও আমার পরিবারের সদস্যরা অব্যাহত হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

 তিনি মারিয়া মাহাবুব কে উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় মারিয়া মাহবুরের পিতা মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফসল রক্ষায় আলোর ফাঁদ
Next Article সৌদি আরবে নিহত বাংলাদেশিদের একজনের বাড়ি যশোরে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?