By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সংবিধান কি বড় পাথর যে সেটা সংশোধন করা যাবে না : রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > সংবিধান কি বড় পাথর যে সেটা সংশোধন করা যাবে না : রিজভী
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান কি বড় পাথর যে সেটা সংশোধন করা যাবে না : রিজভী

Last updated: 2023/05/28 at 11:23 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক কখনোই সংবিধানে ছিলো না। আ’লীগসহ সকল দল আন্দোলন করে এনেছে। এখন আমরা আন্দোলন করছি। তাহলে সংবিধান কি বড় পাথর যে সেটা সংশোধন করা যাবে না। জনগণের প্রয়োজনে সংবিধান। ফলে এটা সংশোধন করে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করতে হবে। শনিবার বিকেল সাড়ে ৪টায় যশোর শহরের ভোলাট্যাঙ্ক রোডে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে রিজভী আরো বলেন, বিএনপি নেতাকর্মীসহ দেশবাসী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আমরা এখন বৃহৎ কারাগারে বন্দি। নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম আলোর গতিতে বাড়ছে। চিনি এখন বিদেশিনি হয়ে গেছে। অথচ প্রধানমন্ত্রী আমেরিকা, লন্ডনে গিয়ে উন্নয়নের গল্প শোনান।

তিনি আরো বলেন, হাসিনার অধিনে নির্বাচন হলে ওটা নির্বাচন হবে না। রাতেই ভোট হয়ে যাবে। পুলিশ যেহেতু লাঠিয়াল বাহিনী হয়েছে তাই হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

রিজভী বলেন, আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করলেও সরকার তা লুকিয়া রেখেছিলো। শেখ হাসিনা আমেরিকার উপর রাগন্বিত। তার প্রতিহিংসা কেমন তা এখন বিশ^ও টের পাচ্ছে। কিন্তু আমেরিকাকে প্রতিহিংসা দেখাতে গিয়ে তিনি লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের ক্ষতি করতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার লোকজন মনে এ দেশের মানুষ তাদের ক্রীতদাস। এদের কথা বলার অধিকার নেই। তারা মনে করেন এ দেশ তাদের পৈত্তিক সম্পত্তি। অথচ আমরা মনে এ দেশ জনগণের। এখানে প্রত্যেকের সমান অধিকার।

রিজভী বলেন, আওয়ামী লীগ কোথাও বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না। তারা গুন্ডা সন্ত্রাসীর মতো আচরণ করে। আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, এটা এখন সন্ত্রাসী সংগঠন। ওরা নির্বাচনে জিততে পারবে না জেনেই সন্ত্রাসী, গুন্ডামি করে টিকে থাকতে চায়। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে সমাবেশ সফল করতে সকাল থেকে হাজার-হাজার নেতা-কর্মী উপস্থিত হন। শান্তিপূর্ণ সমাবেশকে ঘিরে সর্তক অবস্থায় সমাবেশ স্থলের চারপাশে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
Next Article ইউএনওদের মুখ্য নির্বাহী হওয়ার বিধান বাতিল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?