By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে মাঠে নামছেন রওশন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে মাঠে নামছেন রওশন
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে মাঠে নামছেন রওশন

Last updated: 2023/05/08 at 3:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশজুড়ে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠে নামছেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ জন্য গঠন করা হয়েছে সাংগঠনিক সমন্বয় কমিটি। প্রার্থী বাছাই কার্যক্রম সমন্বয়ের জন্য কাজী মামুনুর রশীদকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আট বিভাগকে সমন্বয় করে গঠন করা হয়েছে ৭টি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি।

রোববার (৭ মে) কাজী শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ এবং সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের যৌথ সইয়ে তিনটি বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথম ধাপে অনুমোদন দেওয়া কমিটিগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ, সিলেট (অতিরিক্ত জেলা সংযুক্ত ব্রাহ্মণবাড়িয়া) ও চট্টগ্রাম বিভাগ। এরপর রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনকে ঢাকা-ময়মনসিংহ বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রফিকুল হক হাফিজ, মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, নূরুল ইসলাম নূরু, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার ইকরামুল খান ও আনোয়ার বেলালকে।

চট্টগ্রাম বিভাগ থেকে বৃহৎ ব্রাহ্মণবাড়িয়াকে সরিয়ে সিলেটে সংযুক্ত করে বিভাগীয় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে সমন্বয়কের দায়িত্ব দিয়ে ঘোষণা করা হয়েছে ৮ সদস্যের সাংগঠনিক টিম। সদস্যরা হলেন, শাহ জামাল রানা, ইশরাকুল হোসেন শামীম, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, জহির উদ্দিন জহির, মুহিবুল কাদের চৌধুরী পিন্টু, মুজিবুর রহমান ডালিম, আহসান হাবিব মঈন ও মুরাদ আহমদ।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য এম এ গোফরানকে সমন্বয়ক করে ১০ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, দয়াল কুমার বড়ুয়া, আব্দুল আজিজ, মনোয়ারুল আলম, কামারুজ্জামান পিন্টু, আবুল কালাম আজাদ, আব্দুল কাদের জুয়েল, নাফিস মাহবুব ও শামসুল আলম।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৪৩ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.২ ডিগ্রি
Next Article খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ধর্ষণ মামলায় কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?