By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সংস্কার করে ‘সংখ্যানুপাতিক’ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > সংস্কার করে ‘সংখ্যানুপাতিক’ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

সংস্কার করে ‘সংখ্যানুপাতিক’ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

Last updated: 2025/01/13 at 5:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : অন্তবর্তীকালীন সরকারের কাছে আগামী সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ব্যবস্থাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে এই আহবান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো কম করে হলেও একটি আসন পাবে। এতে রাজনৈতিক দলগুলো তাদের সৎ যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সমৃদ্ধ আইন সভা করতে পারবে। তাই দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনা ভারতের সেবাদাস হয়ে রাষ্ট চালিয়েছে। এখন সে সেখানেই পালিয়ে গেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের নেতাদের অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সেই মঞ্চেই তার ফাঁসি আয়োজন প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমীর মোকলেসুর রহমানের সভাপতিত্ব ও জেলা সেক্রেটারী এনায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম আল-বারাদী, বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চলের সদস্য মাওলানা আবদুস সোবাহন খান, ফরিদপুর জেলা আমীর বদরউদ্দিন সহ অন্যরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটের ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
Next Article পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?