By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
জাতীয়

সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Last updated: 2022/09/20 at 9:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মঙ্গলবার  সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে জাতীয় নৃত‌্য প্রতিযোগিতা ২০২২ উপলক্ষ্যে নৃত্যাঙ্গণ আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, পুঁথিগত বিদ্যা দিয়ে একটি পরিপূর্ণ জীবনসত্তা প্রতিষ্ঠিত করা যায় না, যদি না তার মধ্যে বাঙালির নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য আমরা প্রবেশ করাতে না পারি। বাঙালির নিজস্ব একটা জায়গা আছে। যার মধ্যে জারি, সারি, ভাটিয়ালি, লালনগীতি, কবি গান, পট গান, ভাওয়াইয়া গান, নৃত্য, যাত্রা এগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য চমৎকারভাবে তুলে ধরার অন্যতম মাধ্যম নৃত্য। নৃত্যের মাধ্যমে জাতির ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ তুলে ধরতে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

মন্ত্রী আরও যোগ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সংস্কৃতি চর্চা আজকের অবস্থানে থাকতো না। এ দেশ কট্টর কোন রাষ্ট্র থাকতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন।

প্রধান অতিথি আরও যোগ করেন,  সংস্কৃতির বিকশিত রূপ দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সমাজের অবক্ষয়ের বল্গাহীন স্রোত থেকে সন্তানদের রক্ষার জন্য রক্ষণশীলতা থেকে বের হয়ে এসে সংস্কৃতি চর্চার মাধ্যমে মননশীলতা ও সুকুমারবৃত্তির বিকাশ ঘটাতে হবে। সংস্কৃতি চর্চার পাশাপাশি সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নৃত্যাঙ্গণের সভাপতি বিপুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল কবির চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নৃত্যাঙ্গণের সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জল।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 20, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর অভয়নগরে ভুয়া কাজিকে ৬ মাসের কারাদন্ড
Next Article ছাদখোলা অভিনন্দন: সমাজকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সানজিদা-সাবিনারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 3 hours ago
জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?