By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সকল সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করা গণতন্ত্রের সৌন্দর্য্য: আমীর এজাজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সকল সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করা গণতন্ত্রের সৌন্দর্য্য: আমীর এজাজ
খুলনারাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সকল সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করা গণতন্ত্রের সৌন্দর্য্য: আমীর এজাজ

Last updated: 2024/09/02 at 9:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ঘোষণায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম্য বাংলাদেশ পেয়েছিলাম। আর গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে গণঅভ্যূত্থানে গণহত্যাকারী শেখ হাসিনার পতনের মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী ফ্যাসিষ্টমুক্ত রাষ্ট্র পেয়েছি। এদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সকলের। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নই, আমরা সকলেই বাংলাদেশী। সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। আর সকল সম্প্রদায়ের মানুষের নির্ভয়ে-নির্বিঘ্নে ধর্মীয় সকল আচার-অনুষ্ঠান যথাযথা উৎসব-উদ্দীপনার সাথে পালন করতে পারাটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। আসন্ন শারদীয় দূর্গোৎসব হবে গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়োৎসবের একটি বহিঃপ্রকাশ। বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থক হিন্দু ভাইদের উপাসনালয় ও পূজামন্ডপ পাহারায় অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করবেন। যাতে পতিত আওয়ামী প্রেতাত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চালাতে না পারে।
গতকাল সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন। মতবিনিময়কালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তার পোষ্য সন্ত্রাসী কর্তৃক রূপসা-তেরখাদা-দিঘলিয়ায় নির্যাতন, হামলা-ভাঙচুর ও জবরদখলের চিত্র তুলে ধরেন। এছাড়া সরকার পতনের পর পাইকগাছায় হিন্দু ব্যবসায়ীর বাড়ীতে লুটপাট করায় সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হককে বিএনপি থেকে বহিষ্কার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ, সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত, অজিত কুমার বিশ্বাস ও গৌর চন্দ্র ঢালী, সাধারণ সম্পাদক বিমান সাহা, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথ, বিকাশ মিত্র, দীপক কুমার, ব্রজেন ঢালী, সরজিত ঘোষ দেবেন, প্রসেনজিত রায়, বৃস্বর মন্ডল, তপন ঘোষ, জয় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, দপ্তর সম্পাদক সুমন দাস, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সম্পাদকমন্ডলীর সদস্য বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, প্রদীপ কুমার হীরা, দিপঙ্কর সাহা বাবু, সদস্য এ্যাড. পঙ্কজ কুমার সাহা, ব্রজেন কুমার মন্ডল, মাধুরী মন্ডল, গোবিন্দ কুমার কুন্ডু, লিটন কুমার বিশ্বাস, মিঠুন কুমার দে, উপদেষ্টা গনেশ কুমার রায়, শঙ্কর সাহা, দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, তেরখাদার সাধারণ সম্পাদক শংকর বালা, রূপসার সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, দিঘলিয়ার সভাপতি সৌমিত্র দত্ত ও উপদেষ্টা তারক দাস প্রমুখ। শারদীয় দূর্গোৎসবে জেলার প্রতিটি উপজেলা-পৌরসভার ওয়ার্ড পর্যায় পর্যন্ত মন্দিরে-মন্দিরে ও পূজামন্ডপে নিজস্ব শৃঙ্খলা রক্ষাকারীদের সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করতে প্রতিশ্র“তি ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ।।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিকিৎসকদের আন্দোলন স্থগিত, কাল থেকে সীমিত পরিসরে চালু হবে আউটডোর
Next Article সার্কের পুনরুজ্জীবন চান ড. ইউনূস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?