By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সনদে স্বাক্ষর করলেই দায় শেষ নয়, বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ: আলী রীয়াজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সনদে স্বাক্ষর করলেই দায় শেষ নয়, বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ: আলী রীয়াজ
জাতীয়

সনদে স্বাক্ষর করলেই দায় শেষ নয়, বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ: আলী রীয়াজ

Last updated: 2025/10/05 at 3:12 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জুলাই সনদে স্বাক্ষর করলেই দায়িত্ব শেষ নয়, বরং এর বাস্তবায়নই হবে আসল চ্যালেঞ্জ—এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ রোববার (৫ অক্টোবর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চতুর্থ দফা সংলাপের আগে তিনি এ মন্তব্য করেন
আলী রীয়াজ বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় কমিশন একটি অনুঘটকের ভূমিকা পালন করছে। এর আগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছয়টি বাস্তবায়ন প্রস্তাব জমা পড়ে, যা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন প্রস্তাবনা তৈরি করা হয়েছে। তিনি জানান, রাজনৈতিক দলগুলো একমত হলে কমিশন একটি একীভূত সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে
কমিশনের সহসভাপতি বলেন, শেষ বিচারে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার ও রাজনৈতিক দলগুলোর। ঐকমত্য তৈরি হলে দ্রুততার সঙ্গে তা সম্ভব হবে। তিনি আরও জানান, রোববার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদকে সকল দলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন
আলী রীয়াজ বলেন, ১৫ অক্টোবরের কাছাকাছি সময়ে আমরা আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের স্বাক্ষর প্রক্রিয়া শেষ করতে চাই। নির্বাচন সামনে, তাই তার আগেই এটি সম্পন্ন করার চেষ্টা চলছে।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপে উপস্থিত ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়াসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অংশ নেন
আলী রীয়াজ বলেন, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে দায় আমাদের কাঁধে দিয়েছে, তা শুধু দলিল স্বাক্ষর করে শেষ করা যাবে না। এটি বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারই এখন সময়ের দাবি।
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, দলের বাইরে গিয়ে, নাগরিকদের অধিকারের প্রশ্নে আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই সংস্কারের পথ সহজ হবে। জনগণের প্রত্যাশা আমরা যেন পূরণ করতে পারি, সেটিই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
জাতীয় ঐকমত্য কমিশনের এই নেতা আরও বলেন, এই সনদের বাস্তবায়ন কেবল প্রশাসনিক বা রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি নাগরিক দায়বদ্ধতার প্রতিফলন। তাই যারা স্বাক্ষর করছেন, তাদের উচিত বাস্তব প্রয়োগের ক্ষেত্রেও একই আন্তরিকতা দেখানো।

জন্মভূমি ডেস্ক October 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নিহত অন্তত ২২
Next Article ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 15 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?