By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন

Last updated: 2023/09/10 at 3:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ক্রেতা-সংকটে পড়ে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এর ফলে বৃহস্পতি ও রোববার টানা দুই কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রকৌশল, ওষুধ এবং খাদ্য খাতের শেয়ারের মতো এদিন বিমা খাতের শেয়ারের দাম কমেছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বড় দরপতন হয়েছে।

ডিএসইর দেওয়া তথ্য মতে, রোববার বাজারে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ তিনগুণ পরিমাণ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আর অপরিবর্তিত রয়েছে ১৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে।ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

এদিন ৩০০টি কোম্পানির ১১ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৮৫৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৫৩৫ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।

এরপরের তালিকায় যথাক্রমে ছিল—রয়েল টিউলিপ সি পার্ল বিচ, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে। সিএসইতে ১৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টির দাম।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৪৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৩৩৫ টাকার শেয়ার।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমান উল্লাহ আমান কারাগারে
Next Article নদীশাসন নিয়ে বিশদ স্টাডির সুপারিশ সংসদীয় কমিটির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 44 minutes ago
আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

By Online Desk 45 minutes ago
আন্তর্জাতিক

ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

By Staff Reporter 46 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 44 minutes ago
জাতীয়

বছরজুড়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: ইসি মাছউদ

By Online Desk 46 minutes ago
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের বিষয় জাতীয় সংসদ নির্ধারণ করবে

By Staff Reporter 50 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?