By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সফল অস্ত্রোপচার: খুলনায় ছেলে থেকে মেয়েতে রূপান্তর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সফল অস্ত্রোপচার: খুলনায় ছেলে থেকে মেয়েতে রূপান্তর
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সফল অস্ত্রোপচার: খুলনায় ছেলে থেকে মেয়েতে রূপান্তর

Last updated: 2023/05/14 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম ছেলে থেকে মেয়েতে রূপান্তরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) রাতে খুলনা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারে ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তাকে ওই ক্লিনিকের পোষ্ট অপারেটিভে রাখা হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। এছাড়া আরও কিছু চিকিৎসাও তাকে দিতে হবে।

অভূতপূর্ব না হলেও বিরল এ অস্ত্রোপচারে অংশ নেয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইওরোলজি বিভাগের চিকিৎসক ডা. নিরুপম মন্ডল জানান, রোগির শরীরে ছেলের সব অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও বাহ্যিক দিক দিয়ে তাকে মেয়ের মতোই দেখা যেতো। কণ্ঠস্বরও মেয়েদের মতো। দাড়ি গোঁফ না থাকলেও চুলসহ অন্যান্য অঙ্গপ্রত্যক্ষ মেয়ের মতোই। সবমিলিয়ে তার চলাফেরা সম্পূর্ণ একজন মেয়ের মতো, তার বন্ধুরাও মেয়ে। অর্থাৎ একটি মেয়ের যেমন আমাদের সমাজে বেড়ে ওঠে তার ক্ষেত্রেও কোন ব্যত্যয় ঘটেনি।

ডা. নিরুপম মন্ডল বলেন, রোগির শরীরের অভ্যন্তরে অংশটি পুরুষের মতো। কিছু অংশ দৃশ্যমানসহ কিছু অংশ পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসে। তার শরীরে ওভারি কিংবা জরায়ুর কোন অস্তিত্ব ছিলো না। তাই তার ও তার পরিবারের সম্মতিতে আমরা তাকে এবার সম্পূর্ণ একটি মেয়ের রূপ দিয়েছি। এটা একটা জিনগত সমস্যা। এই রোগকে বলা হয় টেট্রিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম (টিএফএস)। প্রায় সাড়ে চার ঘন্টা ধরে অপারেশনের পর তার শরীর থেকে পুরুষের অঙ্গগুলো অপসারণ করে অগাংকুর তৈরীসহ নারীর বিভিন্ন অঙ্গ তৈরী করা হয়েছে। এই অপারেশনে অধ্যাপক ডাঃ সামসুন নাহার লাকি, ডা. দিলীপ কুন্ডুসহ আমার কিছু সহযোগী ছিলো।

পরিচয় জানাতে অনিচ্ছুক রোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মেয়েতে রূপ দেয়া হয়েছে। আমরা তাকে বিয়ে দেবো, সে সংসার করবে। অর্থাৎ সে একটি নতুন জীবন পাবে এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া চিকিৎসকদের ধন্যবাদ জানানোসহ সকলের কাছে মেয়ের জন্য দোয়াও চেয়েছেন পরিবারের সদস্যরা।

ডা. নিরুপম মন্ডল সবশেষে বলেন, এরপর তার শরীরে হরমোন দেয়া হবে। ফলে পূর্ণাঙ্গ নারী রূপ লাভ করার পর এখন থেকে তিনি নারী অবয়বের সবকিছুই পাবেন। এমনকি তিনি বিবাহও করতে পারবেন। তার নিয়মিত ঋতুস্রাবও হবে। তবে কখনওই গর্ভধারণ করতে পারবেন না। কেননা তার শরীরে ডিম্বাশয় কিংবা ডিম্ব নাড়ি নাই। এ ধরনের অপারেশন এ অঞ্চলে প্রথম। কেননা প্রক্রিয়াটি বেশ জটিল ও কঠিন। জানা যায়, ১৭ বছরের ওই মেয়েটি কলেজ পড়ুয়া এবং একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ থেকে ১১০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি
Next Article জনসমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?