By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ
খুলনা

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

Last updated: 2026/02/25 at 5:11 PM
জন্মভূমি ডেস্ক 1 minute ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন দিবস-২৬ উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ পাইকগাছা উপজেলা শাখা। বুধবার(২৫ ফ্রেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজনে ছিল সচেতনতামূলক প্রচারণা, পরিবেশবান্ধব উপকরণ বিতরণ, হ্যান্ড পেইন্টিং ও মানববন্ধন।
দিবসটি উপলক্ষে খুলনা-০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী–এর হাতে সুন্দরবন সুরক্ষার বার্তাসংবলিত পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেন সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সদস্য আঃ সামাদ। এ সময় বক্তারা সুন্দরবন রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরে সংগঠনের সদস্যরা হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরেন। উপজেলা চত্বর, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে কাপড়ের ফেস্টুন টানিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে স্থানীয় মুদি দোকানগুলোতে পলিথিনের বিকল্প হিসেবে হাতে তৈরি কাগজের ঠোঙ্গা বিতরণ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণে এর ভূমিকা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় এর গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করা হয়।
উপজেলা পরিষদ গেটে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পরিবেশ ও অর্থনীতির জন্য সুন্দরবনের অবদান অপরিসীম। বন উজাড়, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তরুণদের এই সচেতনতামূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবুজের অস্তিত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জন্মভূমি ডেস্ক February 25, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা
আরো পড়ুন
খুলনা

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
খুলনা

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
খুলনা

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনা

সুন্দরবন সুরক্ষায় পাইকগাছায় ইয়ুথ ফোরামের মানববন্ধন

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?