By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সব কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই : পরিকল্পনামন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সব কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই : পরিকল্পনামন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সব কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই : পরিকল্পনামন্ত্রী

Last updated: 2023/11/05 at 1:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ‘মূল্যস্ফীতি আমরা চাই না’ জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই; যেমন- আলু। এত আলু দেশে উৎপাদন হয়, এই আলুকে নিয়ে কিছু কিছু লোক খেলা খেলতে চেয়েছিল। আমরা আলু ইমপোর্ট (আমদানি) করছি। আলুর দাম কমবে। ডিম নিয়ে কেউ কেউ খেলতে চায়, আমরাও খেলব। আমাদের খেলা হবে ইমপোর্ট করা, নিয়ে আসা।’

সুনামগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে আজ রোববার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘একযোগে সারা দেশে উন্নয়নের জোয়ার হওয়ার ফলে নতুন ক্রেতা, নতুন ভোক্তা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সাপ্লাইটা (সরবরাহ) সেই পরিমাণে হয়নি। এ জন্য একটু সমস্যা হচ্ছে।’

মূল্যস্ফীতি সকল দেশেই আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী ভারতে এখন মূল্যস্ফীতি আট শতাংশ। ইংল্যান্ডে ৯ শতাংশের মতো মূল্যস্ফীতি আছে। এটার মানে এটা নয় যে মন্দ দিয়ে ভালোর কোনো উদাহরণ হয় না। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছি আমরা।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য, নিম্ন আয়ের মানুষ। কম আয়ের মানুষ। এ জন্য আমরা এক কোটি পরিবার, এক কোটি পরিবার মানে চার থেকে পাঁচ কোটি মানুষ। তাদের জন্য আমরা রেশনে ন্যায্যমূল্যে খাবার দিচ্ছি। সব মিলিয়ে নিম্ন আয়ের মানুষের কষ্ট যাতে লাঘব হয়, ট্রাকে করে মাল বিক্রি করছি যাতে আপনি লাইন দিয়ে কষ্ট করে কিনতে পারেন। এর ফলে মূল্যস্ফীতির ছোবলটা কিছুটা নিচের দিকে থাকছে। এটা না হলে বিশ্বাস করেন আমার কথা, মূল্যস্ফীতি ১৫ থেকে ১৬ শতাংশে উঠত।’

মূল্যস্ফীতি কমানোর আশার কথা জানিয়ে এম এ মান্নান বলেন, ‘আমরা এটাকে আরও কমাবো। এখন অগ্রায়ণ মাস, দেখলাম ধান কাটা শুরু হয়ে গেছে। আর ২০-২২ দিন। আমার ধারণা, গত দুই মাসে সামান্য মূল্যস্ফীতি যেটা বেড়েছে সেটা নামার শুরু হবে বলে আমার বিশ্বাস।’

মূল্যস্ফীতি বাড়ায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সরকারও বাজারে ঢুকবে মাল নিয়ে, যাতে করে সাধারণ ক্রেতারা কম দামে কিনতে পারে। এভাবেই চলছে। তবে, হ্যাঁ আমরা দুঃখিত, মানুষের কষ্টে আমরাও কষ্ট ভোগ করি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসা স্টেশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
Next Article রূপসায় ডিগ্রী গার্লস কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবন উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 9 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 9 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 9 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?