By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সম্পত্তির লোভে বাবাকে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সম্পত্তির লোভে বাবাকে হত্যা
জেলার খবর

সম্পত্তির লোভে বাবাকে হত্যা

Last updated: 2023/02/13 at 11:03 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঢাকা অফিস : সম্পত্তির লোভে সহযোগীকে সঙ্গে নিয়ে বাবাকে হত্যা করলো ছেলে। মৃত্যু নিশ্চিতে প্রেশার মাপার মেশিন দিয়ে পরীক্ষা করেন বাবাকে। পরে সেই হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নাটক সাজান ছেলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এসব তথ্য। হত্যাকাণ্ডে সহযোগী একজনকে গ্রেফতার করলে বেরিয়ে আসে ছেলের সংশ্লিষ্টতা। ছেলে দেশের বাইরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৭২) স্ত্রীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে ফতুল্লার ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। একমাত্র ছেলে এইচ এম মাসুদ (৪২) স্ত্রী ও সন্তানকে নিয়ে বাবার সঙ্গে একই বাসায় থাকতেন। বাবার সম্পত্তি বোনদের ভাগ করে দিতে পারে এমন সন্দেহে হয় তার। সব সম্পত্তি নিজে আত্মসাৎ করতে বাবাকে হত্যার পরিকল্পনা করে। পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিকল্পনা মত গত ৩১ জানুয়ারি রাতে স্থানীয় অটোচালক রুবেলের সঙ্গে ৫ লাখ টাকায় বাবাকে হত্যার চুক্তি করে। রাতে অটো চালক নিয়ে বাবাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপরে বাসার আলমারি থেকে ৩২ লাখ টাকা লুট করে। একপর্যায়ে ডাকাতির নাটক সাজাতে ওই অটো চালককে দিয়ে ছেলে নিজের হাত পা বাঁধিয়ে রাখে। নাটক সাজানোর পরিকল্পনা মত ওই ছেলে চিৎকার শুরু করলে অন্য ফ্ল্যাটের ভাড়াটিয়ার গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এই ঘটনায় নিহত মুক্তিযোদ্ধার জামাতা বাদী হয়ে মামলা করেন। পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তারা অটো চালককে শনাক্তের পর গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে হত্যাকান্ডের মূল রহস্য। অটোচালক পিবিআই কে জানে ছেলের সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তিতে দুজনে মিলে হত্যা করেন আব্দুল হালিমকে। অটোচালকের কাছ থেকে ৪ লাখ ৪৩ হাজার টাকা ও নিহতের বাড়ির পেছন থেকে বাসার সিসিটিভি ফুটেজের বক্স উদ্ধার করা হয়েছে। পলাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বায়ু দূষণে শীর্ষ থেকে সরল ঢাকা
Next Article একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 14 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 15 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 7 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?