By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরকারি জমি আত্মসাৎ করতে বাসুদেব হয়ে গেলেন স্বপন বসু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সরকারি জমি আত্মসাৎ করতে বাসুদেব হয়ে গেলেন স্বপন বসু
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সরকারি জমি আত্মসাৎ করতে বাসুদেব হয়ে গেলেন স্বপন বসু

Last updated: 2023/11/30 at 4:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার তালা উপজেলার কুমিরা গ্রামের বাসুদেব বসু নামে এক ব্যক্তি ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরী করে স্বপন কুমার বসু নাম দিয়ে সরকারী ৪৪ শতক জমি ডিসিআর করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যাহার ভিপি ইজারা কেচ নং ৩০/৮৫। কুমিরা গ্রামের বাবু লাল বসুর ছেলে বাসুদেব বসু। ওই জমি ১৯৮৫ সালে কুরিা গ্রামের দীলিপ বসু তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে ডিসিআর নিয়ে শান্তি পূর্ণভাবে ভোগ দখল করে আসছিল।

জানাগেছে ওই তালা উপজেলার কুমিরা মৌজার এসএ ১৫০৫ ও ১৫১৭ খতিয়ানের ১৫০০ দাগের মধ্যে ৫৭ শতক জমির মদ্যে হতে ৩৪ শতক,১৫০১ দাগের ৩৮ শতকের মধ্য হতে ২১ শতক মোট ৫৫ শতক জমি কুমিরা গ্রামের মৃত প্রফুল্ল বসুর ছেলে দীলিপ বসু ১৯৮৫ সালে ডিসিআর প্রাপ্ত হন। পরবর্তীতে ১৯৯৩ সাল পর্যন্ত ভূমি অফিস থেকে ইজারা নবায়ন করে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছিল।

এরই মধ্যে দীলিপ বসু অসুস্থ্য হয়ে পড়লে ভাইপো বাসু দেব বসু কে পরবর্তীতে ওই জমি ডিসিআর নবায়নের জন্য দায়িত্ব দেন। সহজ সরল দীলিপ বসুর অসুস্থতার সুযোগ নিয়ে কুমিরা গ্রামের বাবুল লাল বসুর ছেলে বাসু দেব বসু জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে স্বপন বসু নাম ধারন করে ওই ৫৫ শতক ভিপি জমি ইজারা নিতে তালা সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করেন। এবং ৫৫ শতক জমির মধ্যে ভুয়া স্বপন বসু নামে ৪৪ শতক জমি ডিসিআর নেন। একপর্যায় কাকার বসত ভিটা ১০ শতক জমি ডিসিআর নিতে ভূমি অফিসে আবেদন করলে ভূমি অফিস সরেজমিন তদন্ত শুরু করেন।সার্ভেয়ারসহ ভূমি অফিসের কর্মকর্তারা কুমিরা গ্রামের স্বপন বসুর সন্ধান করলে প্রকৃত ঘটনাটি বেরিয়ে আসে। প্রকৃত পক্ষে স্বপন বসু নামে কুমিরা গ্রামের বাবু লাল বসুর কোন ছেলে সন্তান নাই। ভোটার তালিকা ও কুমিরা ইউনিয়ন পরিষদের ওয়ারেশকায়েম সদন পত্র অনুযায়ী কুমিরা গ্রামের বাবু লাল বসুর ৪ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। এর মধ্যে জয়দেব বসু,বাসুদেব বসু, সুদেব বসু, বুদ্ধদেব বসু ও রত্না নামের এই ৫ সন্তান ছাড়া বাবু লাল বসুর আর কোন সন্তান নাই।

অথচ কাকা দীপিল বসুর সরকারের কাছ থেকে ডিসিআর পাওয়া ৪৪ শতক জমি আত্মসাৎ করতে বাবু লাল বসু হঠাৎ নিজের নাম পরিবর্তন করে হয়ে গেলেন স্বপন বসু। জাতীয় পরিচয় পত্র ভুয়া তৈরী করে এমন জালিয়াতির বিষয়ে প্রতিকার পাইতে অসুস্থ দীপিল বসু জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আর্কষণ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
Next Article স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়ন সংগ্রহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 40 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 40 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?