By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সরকারের কাছে বিশ্বকাপ খেলার অনুমতি চাইলো পিসিবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সরকারের কাছে বিশ্বকাপ খেলার অনুমতি চাইলো পিসিবি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সরকারের কাছে বিশ্বকাপ খেলার অনুমতি চাইলো পিসিবি

Last updated: 2023/07/02 at 3:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : পাঁচদিন আগে ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সময়-সূচি জানিয়েছিল আইসিসি। বহুল কাঙ্ক্ষিত সেই সূচি অনুযায়ী ভারতের ৫টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯ ম্যাচ খেলবে পাকিস্তান। ইতোমধ্যে দেশটির পক্ষ থেকে সেসব ভেন্যু পরিদর্শনে নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি দল পাঠানোর কথা জানা গেছে। তবুও বাবর আজমদের বিশ্বকাপ খেলা নিয়ে এখনও রয়েছে শঙ্কা। সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির সরকারের দিকে তাকিয়ে আছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার বলছে, পাকিস্তান সরকারের কাছে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি চেয়েছে পিসিবি। সরকারের সবুজ সংকেত পেতে তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, গৃহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও চিঠি পাঠিয়েছে।

চিঠি পাঠানোর বিষয়ে পিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। এরপর বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছি। সঙ্গে আন্তপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়, পররাষ্ট্র ও গৃহ মন্ত্রণালয়েও চিঠির কপি পাঠানো হয়েছে।’

সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আরও বলেছেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’

৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর পরদিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে তারা। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। গ্রুপের ৯ ম্যাচ ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদে।

ভারতের বেঙ্গালুরুতে চলমান ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি অংশ নিয়েছিল। যদিও জয়হীন সফরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় তারা। সেই ধারাবাহিকতায় ক্রিকেট দলও আসন্ন আইসিসির মেগা আসরটিতে খেলতে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারত সফরের পর প্রতিনিধি দলের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রতিবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নন-ক্যাডার নিয়োগের ফরম পূরণের সময় ৫ জুলাই পর্যন্ত
Next Article ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?