By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরকার পতনের আন্দোলনে সামনে কঠিন সময় আসছে: ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সরকার পতনের আন্দোলনে সামনে কঠিন সময় আসছে: ফখরুল
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সরকার পতনের আন্দোলনে সামনে কঠিন সময় আসছে: ফখরুল

Last updated: 2023/09/09 at 6:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সরকার পতনের আন্দোলনে সামনে কঠিন সময় আসছে জানিয়ে দলের নেতা–কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।

পূর্বঘোষণা অনুযায়ী সরকার পতনের এক দফা দাবিতে আজ রাজধানীতে পৃথক স্থান থেকে গণমিছিল বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। উত্তরের মিছিলটি রামপুরা থেকে এবং দক্ষিণের মিছিলটি কমলাপুর থেকে বের হয়ে নয়াপল্টনে এসে শেষ হয়। এরপর সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা একে একে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য দিতে ডায়াসে যেতে না যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজেই মহাসচিবের কথা শোনার অপেক্ষায় ছিলেন নেতা–কর্মীরা।

এ সময় তাঁদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনারা ভিজছেন, কষ্ট করছেন। সামনে আরও কষ্ট হবে। এর মধ্য দিয়েই এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

ফখরুল বলেন, ‘আজকে রোদ-বৃষ্টির মধ্যে আপনাদের এই মিছিল প্রমাণ করে এ দেশের মানুষ এখন আর শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে। আজকে এই সরকারের বিরুদ্ধে জনগণ যে আওয়াজ তুলেছে, তা রুখে দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই।’

আন্দোলন নস্যাৎ করতে সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করে নেতা–কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন ফখরুল। তিনি বলেন, ‘অনেক চক্রান্ত করছে। আওয়ামী লীগ বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে বুকে সাহস নিয়ে, শক্তি নিয়ে ভয়াবহ এই সরকারকে পরাজিত করতে হবে। যতই চক্রান্ত করুক, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।’

বিএনপির পাশাপাশি আজ যুগপৎ আন্দোলনের শরিকেরাও রাজধানীতে একই কর্মসূচি পালন করে। এই কর্মসূচি ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে সতর্ক অবস্থান নেয় পুলিশ। ব্যস্ত সড়কে মিছিলের জন্য নগরীর অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় দুস্কৃতিকারীদের হামলায় আহত ১
Next Article বাইডেনের সেলফি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়ে গেছে : কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 11 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?