By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে: শেখ হাসিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে: শেখ হাসিনা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে: শেখ হাসিনা

Last updated: 2023/07/21 at 12:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজনীতি করলে কাউকে বাধা দেওয়া হবে না। তবে, রাজনীতির নামে সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না। ভোট পায়নি বলে দেশের মানুষকে নির্বাচনের আগে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। এদের হাত থেকে দেশবাসী রক্ষা পাক, সেটাই আমরা চাই। আমরা তাদের রাজনীতিতে বাধা দিচ্ছি না। তবে, রেল ও মানুষের কোনো ক্ষতি করলে আমরা ব্যবস্থা নেব। সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা থাকবে। একেবারে ছেঁকে ছেঁকে ধরে তাদের শাস্তি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, যে যত পরামর্শ দিক, দেশটা আমাদের। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে। সেই চিন্তা থেকে আমি দেশ চালাই। কবে কে কী পরামর্শ দিয়েছে সেটা নয়, মানুষের উন্নতি ও সমৃদ্ধির কথা চিন্তা করে আমরা পদক্ষেপ নিই। আমার দেশ, আমার চিন্তা। আমার দেশের মানুষের কীসে মঙ্গল সেটা আমরাই ভালো বুঝি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন করতে পারছি। কারণ, জনগণ নৌকায় ভোট দিয়ে সুযোগ দিয়েছিল। জনগণকে বলব, বিএনপি-জামায়াতের হাত থেকে নিজেদের রক্ষা করুন। এরা সৃষ্টি করতে না পারলেও ধ্বংস করতে পারে। এরা মানুষকে কিছু দিতে পারে না, কিন্তু লুটপাট করতে পারে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংকের পরামর্শে লোকসানের কারণে রেললাইন বন্ধ করতে চেয়েছে। রেলের কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায়ও দিয়েছিল কিন্তু তাদের পাওনা বুঝিয়ে দেয়নি। ঠিক সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা ক্ষমতায় এসে রেল কীভাবে উন্নত করা যায়, সে পদক্ষেপ নেই। পরে আবার দ্বিতীয়বার ২০০৯ সালে এসে আলাদা মন্ত্রণালয় করে দিই। আমি দেখলাম আলাদা মন্ত্রণালয় না করলে রেল উন্নত করতে পারব না। আওয়ামী লীগ ২০১৪-এর নির্বাচনে সরকার গঠন করার পর রেলের ব্যাপক উন্নয়নে হাত দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলপথের সুদিন ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন করে বিএনপি ক্ষমতায় ফিরে সেগুলো নষ্ট করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় গুলি ও অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
Next Article চার দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 9 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 13 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 13 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?