By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

Last updated: 2024/08/29 at 1:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ৯২ মার্কিন নাগরিক ও সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। তাদেরকে রাশিয়ায় প্রবেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন- ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী গণমাধ্যমের রিপোর্টররা। খবর তাসের।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার (২৮ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের রুশ বিরোধী নীতির প্রতিক্রিয়ায় আরোপ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাইডেন প্রশাসন মস্কোর ওপর অন্যায় ভাবে রুশ রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিজ্ঞানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং মিডিয়া সংস্থাগুলোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়া এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় শীর্ষস্থানীয় কর্মকর্তা ছাড়াও নিরাপত্তা সংস্থা এবং বিশেষ সেবার অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা, মূল প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে যারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র সরবরাহ ও কিয়েভ সরকারকে সহায়তা করছে।

বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার এবং তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ প্রচারণায় যুক্ত থাকা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদকীয় কর্মী এবং প্রতিবেদকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন ওয়াশিংটন পোস্টের ডেভিড স্টার্ন, অ্যাডাম টেলর, শেন হ্যারিস, নিউ ইয়র্ক টাইমসের লারা জেকস, অ্যান্ড্রু ক্রেমার, ওয়াল স্ট্রিট জার্নালের এডিটর-ইন-চিফ এমা টাকার এবং প্রাক্তন মস্কো ব্যুরো প্রধান নাথান হজ।

রাশিয়া জানিয়েছে, মার্কিন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে, যারা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক সভা
Next Article বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়বে তাপমাত্রা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?