
সাতক্ষীরা প্রতিনিধি : সংবাদ প্রকাশের জের ধরে জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংশভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী এড. আজহার হোসেন, দৈনিক সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফর রহমানের, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনধি সেলিম রেজা মুকুল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজপোর্টাল সমাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি স.ম মশিউর রহমান ফিরোজ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন প্রমুখ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আজকের এই মানববন্ধন থেকে হত্যাকান্ডে জড়িত সকলকে গ্রেপ্তার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ মানববন্ধনে উপস্থিত ছিলেন একুশের সংবাদের আব্দুর রশিদ, সময়ের কষ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নুুর মনোয়ার হোসেন, সমবাংলার হাবিবুর রহমান বাবু, দৈনিক খুলনার জেলা প্রতিনিধি ঈমান আলী, দৈনিক কালান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহমান, সাংবাদিক আব্দুল ওয়াহাব, দৈনিক সাতনদীর রুবেল হোসেন, একুশে নিউজের শাপলা খাতুনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।