
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদে সাংবাদিক দাউদ হায়দার বাবু অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। দাউদ হায়দার বাবু ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, এশিয়ান টেলিভিশন এর বাগেরহাট পশ্চিম প্রতিনিধি ও বাংলাদেশ সমাচার পত্রিকার ফকিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও অত্র কলেজের অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন হরিদাশ বালা ও এসএম আজিজুর রহমান। অপরদিকে, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক হাবিবা কুমকুম, সহকারী অধ্যাপক প্রসেন কুমার বিশ্বাস ও প্রভাষক আবু সাইদ মল্লিক। কলেজ সূত্রে জানা গেছে, নির্বাচিত অভিভাবক প্রতিনিধিগণ ও শিক্ষক প্রতিনিধিগণ বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।