By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবাদিক নাদিম হত্যায় জড়িত ৬ আ.লীগ নেতাকর্মী বহিষ্কার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাংবাদিক নাদিম হত্যায় জড়িত ৬ আ.লীগ নেতাকর্মী বহিষ্কার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাংবাদিক নাদিম হত্যায় জড়িত ৬ আ.লীগ নেতাকর্মী বহিষ্কার

Last updated: 2023/06/18 at 1:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান চেয়ারম্যান বাবুসহ বাকি আসামিদের আজ আদালতে তোলা হবে। এদিকে নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ জনু) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ জনকে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলা নিউজটোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ও ৭১ টেলিভিশনের সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে সিসি টিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যম ও মামলার এজাহারে যাদের সম্পৃক্ততা জোড়ালোভাবে পরিলক্ষিত হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্ব স্ব সংগঠন তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি ও বহিষ্কৃত ৬ জন নেতাকর্মীরা হলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম ডি বাকি বিল্লাহ্ রাকিব, উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-মাহমুদুল আলম বাবু, উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম ফয়সাল রিফাত, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো.শহিদু রহমান লিপন, সাধুরপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, বকশীগঞ্জ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মিলন চৌধুরী।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ থানায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে আজ রবিবার সাংবাদিক নাদিম হত্যার মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৪ জনকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

গতকাল শনিবার বিকেলে ৯ জন আসামিকে আদালতে মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদেরকে ৫ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Next Article মুমিনুলের ‘গোল্ডেন স্ট্যাম্প’ পুরস্কার জয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 12 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 12 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?