
বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা’র সহকারী সম্পাদক মাকসুদ রহমানের শাশুড়ি ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
গত সোমবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরহুম আলহাজ্ব শেখ আবুল কাসেমের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন পুত্র এবং দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
নগরীর শেখপাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে প্রথম নামাজে জানাজা শেষে তাকে পটুয়াখালীর দুমকিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক মাকসুদুর রহমানের শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।