By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবাদিক হত্যা ও খুলনায় হামলার প্রতিবাদে দাকোপ প্রেসকাবের মানববন্ধন- সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সাংবাদিক হত্যা ও খুলনায় হামলার প্রতিবাদে দাকোপ প্রেসকাবের মানববন্ধন- সমাবেশ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সাংবাদিক হত্যা ও খুলনায় হামলার প্রতিবাদে দাকোপ প্রেসকাবের মানববন্ধন- সমাবেশ

Last updated: 2023/06/22 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দাকোপ প্রতিনিধি : জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা, খুলনায় সম্পাদককে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ অফিসে হামলা এবং সাংবাদিক বাছিতুল হাবিব প্রিন্সের উপর হামলার প্রতিবাদে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় চালনা ডাকবাংলার মোড়ে দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা, উপজেলা সিপিবির সভাপতি কিশোর রায়, চালনা পৌরসভা জাপার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মামুনুর রশিদ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, কুমারেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক দীপক সরদার, কোষাধক্ষ্য বিধান ঘোষ, দপ্তর সম্পাদক পারুল বেগম, সাংবাদিক দীপক রায়, যুবায়ের রহমান লিংকন, জি এম আজম, মনিরুল ইসলাম মনি, রুহুলামিন, রুমান আহমেদ, অনিমেষ বিশ্বাস, আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, সাবেক কাউন্সিলর শহর আলী শেখ মনি, সাবেক ইউপি সদস্য মলিনা জোয়াদ্দার, রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, যুবদলনেতা রমজান গাজী, রবিউল ইসলাম মনা, মহিলাদল নেত্রী জান্নাতুল ফেরদাউস, চালনা ডাকবাংলা মোটর সাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, সহসভাপতি মহসীন ফারাজী, কোষাধক্ষ্য হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বকশীগঞ্জে ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। খুলনা প্রেসক্লাবের সহসভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক দেশ সংযোগের সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় পত্রিকা অফিসে হামলা করে। খুলনার মাদক এবং জুয়া নিয়ে সংবাদ প্রকাশের পর ওই সন্ত্রাসীরা তাকে জীবন নাশের হুমকি দিয়ে আসছিলো যে কারনে তিনি নিরাপত্তা চেয়ে খুলনা সদর থানায় জিডি করে। এরপর ও এ ধরনের হামলা কিভাবে হয় ? সিসিটিভি ফুটেজে হামলাকারীরা সনাক্ত হওয়ার পর ও কেন আসামীরা গ্রেফতার হচ্ছেনা ? একই দিন তেরখাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্সকে রাস্তায় গতিরোধ করে সন্ত্রাসীরা তাকে রক্তাত্ব জখম করে। কিন্তু অদ্যবধী কেন হামলা কারীরা গ্রেফতার হচ্ছেনা ? বক্তারা অবিলম্বে সকল হামলায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন নীপিড়ন বন্দ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারন করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সাথে ইসলামিক রিলিফ বাংলাদেশের এমওইউ স্বাক্ষরিত
Next Article মোরেলগঞ্জে মনোনয়ন পত্র ছিনতাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?