By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

Last updated: 2025/01/19 at 1:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়। এবার মুম্বাই পুলিশের দাবি, সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সূত্রের খবর, থানের কাসারভাদালি এলাকায় হীরানন্দানি এস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়ে ছিল ওই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে। ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ওই হামলাকারী ভারতের নাগরিকত্ব প্রমাণ করার মতো কোনো নথি দেখাতে পারেনি। বরং তার কাছে এমন কিছু পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে বাংলাদেশি।
মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেড়াম বলেন, “প্রাথমিক তদন্ত যা ইঙ্গিত করছে তাতে ওই অভিযুক্ত বাংলাদেশি হতে পারে। তার কাছে কোনো ভারতীয় নথি নেই। আমাদের সন্দেহ সে বাংলাদেশি। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হচ্ছে।”
ওই শীর্ষকর্তা বলেন, “অভিযুক্তের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করেছি যা ইঙ্গিত করে ও বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে এসে ও বিজয় দাস নামে এখানে থাকতে শুরু করে। গত প্রায় মাস চারেক মুম্বইয়ে বাস করছে সে। একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত সে।”
প্রসঙ্গত, মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ’ নামের একটি অ্যাপার্টমেন্ট ভবনে সপরিবারে থাকেন সাইফ আলী খান। সেই বাড়িতে বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুর একটি বিবৃতিতে জানিয়েছেন, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন।
আহত সাইফ আলী খানের মেরুদণ্ড থেকে ২.৫ ইঞ্চি একটি ছুরির টুকরো অপসারণ করতে পাঁচ ঘণ্টার দীর্ঘ অপারেশন করা হয়। ৫৪ বছর বয়সী এই অভিনেতা এখন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসি
Next Article তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?