By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাইবার জগতে তরুণদের নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাইবার জগতে তরুণদের নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাইবার জগতে তরুণদের নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে

Last updated: 2023/07/23 at 7:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাইবার জগতে তরুণদের নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, নিউটনের আপেল পড়ার ছোট চিন্তা থেকেই বড় কিছু হয়েছে।

রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে দুই দিনের বিপিও সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। সেমিনারের আয়োজক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট অ্যান্ড আউটসোর্সিং (বাকো)। সেমিনারের দ্বিতীয় দিনে স্মল আইডিয়া বিগ ইমপ্যাক্ট নামের একটি সেশনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী। দু’দিনের সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শতাধিক ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, একটানা হাজার বছর আমরা শাসিত হয়েছি। অন্যদেশে এ সময়টা হয়তো কম ছিল। এখন আমাদের নিজস্ব পরিচয় নিয়ে দ্বিধাহীনভাবে এগিয়ে যেতে হবে। কোনো সংকোচ রাখা যাবে না। নিউটনের আপেল পড়ার ছোট চিন্তা থেকেই বড় কিছু হয়েছে। তাই সাইবার জগতে তরুণদের নিত্যনতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে।

সেশনটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইজার এক্স লিমিটেডের এমডি ফয়সাল মোস্তফা। তিনি বলেন, সারাদেশে লোডশেডিংয়ের সমস্যা সমাধান করা উচিত। সিটি করপোরেশনে না গিয়ে ঘরে বসেই ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করতে হবে। নতুন নতুন উদ্যোগে সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইন্ডাস্ট্রিজের সম্পর্ক বৃদ্ধিতে ইন্টার্নশিপ ব্যবস্থার পরিধি বৃদ্ধির প্রতি জোর দিয়ে তিনি বলেন, পে-পলের মতো আন্তর্জাতিক গেটওয়ে না থাকায় বিভিন্ন এজেন্ট হয়ে বাড়তি টাকা খরচ হচ্ছে।

বাকোর উপদেষ্টা আব্দুল কাফি বলেন, আয় বাড়াতে হলে কাজের কমিটমেন্ট টাইম ঠিক রাখতে হবে। এসময় দেশে পে-পল চালু না করার সমালোচনা করে তিনি মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় নেই বলেও অভিযোগ করেন।

বাকোর পরিচালক ডা. তানজিবা রহমান বলেন, ব্যাংকের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের টাকা না আনলে সরকারি সুবিধা পাওয়া যাবে না। তখন নতুন উদ্যোগ নিতে গেলে ব্যাংক সহায়তা করবে না। তাই নৈতিকতা অনুশীলনের আহ্বান জানাই। ২ বছরের অফিস আর স্টাফদের বেতনের ব্যবস্থা না করে নতুন প্রতিষ্ঠান চালু করতে নিরুৎসাহিত করেন তিনি। আর সবাইকে শুধু ওয়েব ডেভেলপ আর গ্রাফিক্স জিজাইনে না এসে নতুন দিকে যেতে বলেন। তা না হলে বেশি রেট পাওয়া যাবে না বলে সতর্ক করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা অঞ্চলের পাঁচজনসহ ৩৪ শিক্ষককে শোকজ
Next Article কম্বোডিয়ার একতরফা নির্বাচনে ভূমিধস জয়ের দাবি হুন সেনের দলের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?