জন্মভূমি ডেস্ক : আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরো আগেই বাতিল করা উচিত ছিল।
সোমবার এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেন নিবর্তন মূলক না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠরোধ করলে আমরা তা মেনে নেবো না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রণয়ণের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত