By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাইবার হামলা মোকাবেলা: নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিকল্প নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > সাইবার হামলা মোকাবেলা: নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিকল্প নেই
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

সাইবার হামলা মোকাবেলা: নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিকল্প নেই

Last updated: 2023/08/08 at 11:02 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শুক্রবার বাংলাদেশ সরকারের কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম বা সার্ট থেকে সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। জানা যায়, ৩১ জুলাই একটি হ্যাকার গ্রুপ হুমকি দিয়েছে যে, ‘আগামী ১৫ আগস্ট বাংলাদেশের ডিজিটাল জগতে সাইবার আক্রমণের ঝড় বইয়ে দেওয়া হবে।’ এরই পরিপ্রেক্ষিতে সার্ট সতর্কতা জারির পাশাপাশি সুরক্ষিত থাকতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সব ধরনের সরকারি-বেসরকারি সংস্থাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। হুমকির বিষয়টিতে উদ্বেগের যথেষ্ট কারণও আছে।

কদিন আগেই বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে কোটি কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রকাশের ঘটনা ঘটতে আমরা দেখেছি। মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়। সেখানেই প্রকাশ পায়, দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘বিটক্র্যাক সাইবার সিকিউরিটি’র গবেষক ভিক্টর মারকোপোলোস এসব তথ্য ফাঁসের বিষয়গুলো দেখতে পেয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এমনকি টেকক্রাঞ্চও দাবি করে, তারা তথ্য ফাঁসের বিষয়ে জানতে বাংলাদেশের বিজিডি ই-গভ সার্ট, সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পায়নি। সংবাদ প্রকাশের পর সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অবশ্য জানান, আদতে এটি হ্যাকিং নয়, কারিগরি ত্রুটির কারণে গোপনীয় এসব তথ্য প্রকাশ্য হয়ে পড়েছিল; কিন্তু বিশেষজ্ঞদের মতে, সংবেদনশীল এসব তথ্য ফাঁস কিংবা প্রকাশ্য, যাই হোক তা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এর আগে ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসে, যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে, তখনও তা গোপন রাখার প্রবণতা আমরা লক্ষ করেছি। মনে রাখতে হবে, এ ধরনের প্রবণতা রাষ্ট্র, প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। একটি সাইবার আক্রমণের তথ্য গোপন করা হলে সেটিই হতে পারে আরেকটি হামলার উৎস। এতে একদিকে যেমন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে, তেমনি ব্যক্তির জন্যও বয়ে আনতে পারে বিপদ।

ভার্চুয়াল জগতে গোপনীয় থাকা যে কোনো রকমের তথ্যই গুরুত্বপূর্ণ। হ্যাকারদের হাতে চলে গেলে সেটি বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। যদিও বিশ্বের উন্নত দেশগুলোতেও তথ্য ফাঁসের নজির রয়েছে। তবে বারবার এমন হওয়াটা সক্ষমতা ও পেশাদারত্বকে প্রশ্নের মুখে ফেলে দেয়। রিজার্ভ থেকে অর্থ চুরির পর সাইবার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৬ সালে গঠন করা হয় কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা সার্ট। আশা করা যায়, সময়ের হাত ধরে এ বিভাগ আরও শক্তিশালী হয়েছে। ১৫ আগস্ট যে সাইবার হামলার হুমকি এসেছে সরকারের তরফে তা সাফল্যের সঙ্গে মোকাবিলা করা হবে-এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৫
Next Article শোকাবহ আগস্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 49 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 53 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 54 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?