By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
আন্তর্জাতিক

সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া

Last updated: 2026/02/14 at 3:33 PM
Tanvir 2 months ago
Share
SHARE

নিজেদের বৃহত্তম প্রদেশ সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে জ্বালানি তেলের বড় একটি খনির সন্ধান পেয়েছে রাশিয়া। নতুন এ খনিটি গত ৩০ বছরের মধ্যে সাইবেরিয়ায় প্রাপ্ত খনিগুলোর মধ্যে বৃহত্তম।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল উত্তোলন কোম্পানি গ্যাজপ্রম নেফ্ট গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

ইয়ামাল উপদ্বীপটি উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের কাছাকাছি। উপদ্বীপের বড় অংশই পুরু বরফে ঢাকা থাকে প্রায় সারা বছর। সেই বরফে ঢাকা এলাকাতেই সন্ধান পাওয়া গেছে খনিটির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিটিতে কমপক্ষে ৫ কোটি ৫০ লাখ টন তেলের মজুত আছে।

ইয়ামাল উপদ্বীপটি সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত। সাইবেরিয়ার এই অঞ্চলটি তেল এবং গ্যাসে বেশ সমৃদ্ধ। শুক্রবারের বিবৃতিতে গ্যাজপ্রম নেফ্ট জানিয়েছে প্রায় তিন বছর ধরে টু-ডি এবং থ্রি-ডি সিসমিক, জিওলজিক্যাল এবং হাইড্রোনেমিক পদ্ধতিতে অনুসন্ধান চালানোর পর সন্ধান মিলেছে এই খনির।

গ্যাজপ্রম নেফ্টের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেক্সান্দার দিউকভ রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে-কে বলেন, “ইয়ামাল উপদ্বীপে যে খনিটির সন্ধান আমরা পেয়েছি, গত ৩০ বছরের মধ্যে এত বড় খনির সন্ধান এ অঞ্চলে পাওয়া যায়নি। আমাদের ধারণা, সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে এমন আরও তেল ও গ্যাসের খনি রয়েছে, যেগুলোর সন্ধান আমরা পাইনি। তাই দক্ষিণ সাইবেরিয়ায় আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের দেশ রাশিয়ায় স্থলভাগে এবং সাগরে বেশ কয়েকটি তেলের খনি রয়েছে। যেসব তেলের খনিতে ৩ কোটি থেকে ৩০ কোটি টন তেলের মজুত রয়েছে, সেগুলোকে বড় খনি হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।

Tanvir February 14, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প
Next Article খুলনা-৬ আসনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয়: তিন প্রার্থী জামানত বাজেয়াপ্ত
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?