By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাঈদীকে চিকিৎসা দেওয়া সেই ডাক্তারকে হত্যার হুমকি, থানায় জিডি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাঈদীকে চিকিৎসা দেওয়া সেই ডাক্তারকে হত্যার হুমকি, থানায় জিডি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাঈদীকে চিকিৎসা দেওয়া সেই ডাক্তারকে হত্যার হুমকি, থানায় জিডি

Last updated: 2023/08/16 at 12:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে চিকিৎসা দেওয়া চিকিৎসককে ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা জামান এই অভিযোগ করে মঙ্গলবার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আজ বুধবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম। তিনি জানান, সাঈদীকে চিকিৎসা দেওয়া এক চিকিৎসক একটি জিডি করেছেন। তাতে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

সাধারণত ডায়েরিতে ওই চিকিৎসক উল্লেখ করেছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ১৩ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে সাঈদী মারা যান। তিনিও বিশেষজ্ঞ টিমের সদস্য হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। এছাড়াও তার ফেসবুকের মেসেঞ্জারে ক্ষুদে বার্তায় হুমকি দেওয়া হয়েছে। এতে ভীত-শঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে জিডি করেছেন তিনি।

জিডিকারী চিকিৎসক গণমাধ্যমকে বলেন, এখন কোন রোগী বা ব্যক্তি আসুক সেটা ধর্ম বর্ণ গোত্র তিনি রাজনীতিবিদ বা যাই হোন না কেন আমরা সবার জন্য সমান চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা সেবার যে আদর্শ সেটা সমুন্নত রেখে চিকিৎসা দেই। সাঈদীর ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। এর কোনো ব্যত্যয় হয়নি। আমরা রোগীকে সঠিক চিকিৎসা দিয়েছি। তাকে কোনো প্রকার ভুল বা অপচিকিৎসা দেওয়া হয়নি, যা প্রোপাগণ্ডা ছড়ানো হচ্ছে তা হয়নি। তারপরও আমাকে নিয়ে নানা প্রোপাগণ্ডা ছড়ানো হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এজন্য তিনি জিডি করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে খুন, একজনের মৃত্যুদণ্ড ৪ জনের যাবজ্জীবন
Next Article মেসির জাদুর ছোঁয়ায় ফাইনালে মিয়ামি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?