By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাগরের ইলিশে দখল মৎস্যঘাট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাগরের ইলিশে দখল মৎস্যঘাট
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাগরের ইলিশে দখল মৎস্যঘাট

Last updated: 2023/09/02 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাগর থেকে চাঁদপুর বড়স্টেশন মৎস্যঘাটে প্রচুর ইলিশ আসছে। ট্রলার ও ট্রাক থেকে মণে মণে ইলিশ নামিয়ে স্তূপ করছেন শ্রমিকরা। যদিও ভরা মৌসুমে ঘাটে পদ্মা-মেঘনার ইলিশের দেখা নেই বললে চলে। অল্প সংখ্যক নদীর ইলিশ এলেও দাম চড়া। ফলে আসল রুপালি ইলিশের স্বাদ পাচ্ছেন না ক্রেতারা। আড়ত থেকে খুচরা বাজার কিংবা টুকরিতে করে পাড়া-মহল্লায় যে মাছ বিক্রি হচ্ছে তাতে দামের পার্থক্য ২০০-৩০০ টাকা। প্রতিদিন লাখ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে বড়স্টেশন অবতরণকেন্দ্রে। তবে গত বছরের তুলনায় এ বছর মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। অন্যদিকে ভরা মৌসুমেও ইলিশের চড়া দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। তাদের অভিযোগ, মাছের সরবরাহ যথেষ্ট হলেও ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না। মূলত সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এভাবে চলতে থাকলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ইলিশ।

চট্টগ্রাম থেকে আসা নাহিদ ও কুমিল্লা থেকে আসা রাশেদুল ইসলাম বলেন, এখান থেকে আমাদের এলাকায় ইলিশের দাম আরও কম। আমরা মাছঘাট ঘুরে দেখলাম একেক জায়গায় একেক রকম দাম। এখানে শুধু পুরোনো মাছগুলোর দাম কম রাখে। আর সব ইলিশের দাম বেশি। নদীর ইলিশ কম পাওয়া যাচ্ছে।

ক্রেতা মনির হোসেন মান্না বলেন, ব্যবসায়ীরা সাগরের ইলিশ নিয়ে ব্যস্ত। নদীর মাছগুলো তেমন নেই। দেশীয় মাছ আছে, সেগুলো চাষের। এছাড়া ইলিশের দামও চড়া। এ সময় বড়স্টেশন মাছঘাটে শুধু নদীর মাছ পাওয়া যেত। আর এখন নদীর কোনো মাছ নেই। ব্যবসায়ীরা বলছে, নদীর মাছ অন্যত্র নিয়ে যায়। মূলত ইলিশে ব্যবসা ভালো। তাই সবাই ইলিশ নিয়ে ব্যস্ত।

মাছ ব্যবসায়ী বিপ্লব খান বলেন, এখানে আগে ইলিশের পাশাপাশি নদীর বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। এখন আর দেখা যায় না। কোনো কোনো মৌসুমে পাঙ্গাস, পোয়া ও চিংড়ি পাওয়া যেত। সেটাও কম। শুধু মাত্র সাগরের ইলিশে সরবরাহ হচ্ছে চাঁদপুরের এ মাছঘাটে।

মাছঘাটে শ্রমিক জাকির জানান, এখানে সব অঞ্চলের ইলিশ আছে। ছোট, বড় ও মাঝারি আকৃতির ইলিশ ধরা পড়ায় ভালো দাম পাচ্ছেন জেলেরা। মাছের সরবরাহ থাকলেও চাহিদা প্রচুর। চাঁদপুর থেকে ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেটসহ উত্তরবঙ্গেও পরিবহনের মাধ্যমে চলে যাচ্ছে ইলিশ। এর কারণেই দাম একটু বেশি।

চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, ইলিশের দাম নিয়ে অনেক অভিযোগ আসছে। সহসাই বড়স্টেশন মাছঘাটে একটি অভিযান পরিচালনা করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article একদিনে চেম্বার কোর্টে ২৬৬ মামলা নিষ্পত্তির রেকর্ড
Next Article ডিম-আলু পর এবার বাড়ছে ডালের দাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 3 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 3 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 4 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?