By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি ও সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি ও সভা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সাগরে মাছ আহরণে নিষেধ উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি ও সভা

Last updated: 2025/04/16 at 3:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ এর বিধি ৩ অনুযায়ী ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষেধ উপলক্ষ্যে বর্ণাঢ্য বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতা সভা, টাস্কফোর্স কমিটির সভা এবং শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তর ও স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাস্তবায়নে এবং দেবদুয়ার ও পূর্ব মাহমুদকাটি আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ। ” নৌযান ঘাটে রাখি এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি করি” প্রতিপাদ্যের আলোকে এসডিএফ অফিসার মো. নাসিম আহম্মেদ আনসারী সঞ্চালনায় বক্তৃতা করেন, বিআরডিবি কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ, মেরিন অফিসার অসিত কুমার সরকার, বিআরডিবি সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি বিমল বিশ্বাস, সেক্রেটারি জয়ন্ত রায়। সভায় বক্তারা ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সরকারি ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপজেলার সকল জায়গায় মাইকিং অব্যাহত রয়েছে। এসময় উপজেলার ১০ টি মৎস্যজীবী গ্রাম সমিতির প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে পরবর্তীতে টাস্কফোর্স কমিটির সভা এবং বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় নদীর ভাঙনে হুমকির মুখে বেড়িবাঁধ ও বসতঘর
Next Article খুবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?