By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ: জেলেদের দিকে নজর দিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ: জেলেদের দিকে নজর দিন
সম্পাদকীয়

সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ: জেলেদের দিকে নজর দিন

Last updated: 2023/05/23 at 11:32 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। এর একটি প্রধান অংশ আসে ইলিশ আহরণের মাধ্যমে। মিঠা পানির যেসব মাছ উৎপাদিত হয় তার একটি বড় অংশ আসে পুকুরের চাষ থেকে। কয়েক দশক আগেও স্বাদু পানির মাছের প্রজাতির দিক থেকে বাংলাদেশ ছিল বিশ্বে এক নম্বর।

এত ছোট জায়গায় এত বেশিসংখ্যক প্রজাতি আর কোনো দেশেই ছিল না। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হিসাবে, একক প্রাকৃতিক পণ্য হিসেবে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান ইলিশের। ইলিশ ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদও পেয়েছে বাংলাদেশ। বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতির অন্যতম বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে ইলিশ।

গত মার্চ ও এপ্রিল এই দুই মাস ইলিশ ধরা বন্ধ ছিল। প্রতিবছরই এই সময়ে ইলিশ শিকার বন্ধ থাকে। উদ্দেশ্য জাটকা সংরক্ষণ। ইলিশের পোনা জাটকার জন্য পরিবেশ তৈরি করতেই মার্চ ও এপ্রিলÍএই দুই মাস বেছে নেওয়া হয়েছে।

এর ইতিবাচক ফলও পাওয়া গেছে। প্রতিবছর গড়ে প্রায় ২১ হাজার টন করে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ইলিশ শিকার নিষিদ্ধকালে জেলেদের প্রতিবছর ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান, জাটকা আহরণে বিরত অতিদরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প বাস্তবায়ন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রভাব ফেলেছে ইলিশের উৎপাদনে। জাটকা ও মা ইলিশ সংরক্ষণ করতে পারলে ইলিশের উৎপাদন আরো অনেক বেশি বাড়বে।

দীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষে এপ্রিলের পর মে মাসের শুরুতে বিপুল উৎসাহ নিয়ে ইলিশ আহরণে গিয়ে কাক্সিক্ষত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর জেলেরা। ওদিকে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে রাত ১২টা থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে সাগরে নিষেধাজ্ঞা থাকলেও ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় জেলেরা মাছ শিকারে যেতে পারবেন। ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে ভোলার প্রায় ৬৩ হাজার ৯৫০ জন জেলে কর্মহীন হয়ে পড়েছেন। টানা দুই মাসের বেশি সময় সাগরে নিষেধাজ্ঞা থাকায় পরিবার-পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন সেই চিন্তায় তাঁরা দিশাহারা।

আমাদের মৎস্যসম্পদ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কিন্তু মৎস্য আহরণ যাঁদের পেশা, সেই জেলেদের দিকেও তাকাতে হবে। মাছ শিকার বন্ধ থাকার সময় জেলেদের সহায়তা বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে। জেলেদের জীবনমান উন্নয়নে কল্যাণ তহবিল গঠন করা যেতে পারে। জেলেদের পরিবারের নিরাপত্তার জন্য ইনস্যুরেন্স ব্যবস্থা, গ্রামীণ তহবিল গঠনও তাঁদের জন্য সহায়ক হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেসিসি নির্বাচন: আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন চার প্রার্থী, বাতিল হলো ৩ জনের
Next Article তিন দিনের সফরে কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 53 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

অমর একুশে অন্তহীন প্রেরণার উৎস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?