By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় অনলাইন জুয়া জমজমাট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় অনলাইন জুয়া জমজমাট
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় অনলাইন জুয়া জমজমাট

Last updated: 2025/04/14 at 11:48 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরায় অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফরম ব্যবহার করে সর্বত্র ছড়িয়ে পড়া জুয়া খেলার অভিযোগ উঠেছে। জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন বয়সী নারী-পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েছে। দেশীয় আইনে অবৈধ এসব জুয়ার আসর তৈরি করা হয় ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে।
হাজার হাজার টাকার লেনদেন চলে প্রতিদিন। এই লেনদেনের একটি বড় অংশ পাচার হয়ে যায় দেশের বাইরে। অভিযোগ উঠেছে, জুয়ার মাধ্যমে অল্প সময়ে ধনী হওয়ার নেশায় সর্বশান্ত হচ্ছেন অনেকেই। একটি গোষ্ঠী হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। জানা গেছে, এই জুয়া খেলা জমে ওঠে সাধারণত কোন বিশেষ ইভেন্টকে কেন্দ্র করে। এর মধ্যে ফুটবল, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিভিন্ন ইভেন্ট তৈরি করে জুয়ার বোর্ড সাজানো হয় ভার্চুয়ালের মাধ্যমে। এ জুয়ার বোর্ডে অংশ নেয় বিভিন্ন বয়সের ও পেশার নারী পুরুষ। অনুসন্ধানে জানা যায়, শহর থেকে গ্রাম অঞ্চলের অলিতে গলিতে ও চায়ের দোকানে হরহামেশাই চলছে জোয়ার রমরমা আসর। পাঁচশত টাকার বিনিময়ে খোলা হয় আইডি। এরপর বিভিন্ন প্লাটফর্মে খেলা ঘিরে বাড়তে থাকে জোয়ার বিটের পরিমাণ। সুপার এজেন্টরা প্রতিটি ভার্চুয়াল কারেন্সি ১০০টাকায় বিক্রি করে। আর দেশীয় মাস্টার এজেন্টরা লোকাল এজেন্টদের কাছের তা বিক্রি করে ১৫০টাকা থেকে ২০০টাকায়। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, ১০লাখ থেকে ১২লাখ টাকায় নিয়োগ দেওয়া হয় লোকাল এজেন্ট। তারা আবার লোকাল জুয়ারীদের কাছে পিবিইউ বিক্রি করে।
২০১৯ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে বন্ধ করা হয় অনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট। এরপর থেকে নানা সময়ের জোয়ার সাইড বন্ধ করা হলেও থেমে থাকিনি জোয়ার এই রমরমা অনলাইন আয়োজন। ভিপিএন ব্যবহার করে অংশ নিচ্ছে জোয়ারীরা। সিআইডি সাইবার সেন্টারের বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। ১৮৬৭সালের আইনের ওপর নির্ভর করতে হচ্ছে আমাদের। ১৫৮বছরের এই পুরনো আইনে সকলে আটক করলে বিকালে জামিন পেয়ে যায় আসামিরা। জুয়াতে যে শাস্তির বিধান রয়েছে তা খুবই সামান্য। চলমান আইনে জুয়া খেললে ২০০টাকা জরিমান আর দুই মাসের জেলের বিধান রয়েছে।
আমরা ৩০ধারায় বহির্ভূত ই-ট্রানজেকশনে মামলা দিতে পারতাম। বর্তমানে এই আইনে মামলা নেওয়া যাচ্ছে না। অনুসন্ধান নিয়ে যারা গেছে, শহর ও গ্রামঞ্চলের জুয়ারীদের মধ্যে উঠতি বয়সের তরুণরা বেশি। এছাড়াও মধ্যবয়স্ক, বৃদ্ধ, শিক্ষিত নিরক্ষর সভায় জড়িয়েছে অনলাইন জুয়া খেলার জালে। লাখ লাখ টাকা খুইয়ে নিঃস্ব হচ্ছে না অনেকেই। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অনলাইন জুয়ার প্রকোপ বন্ধ করা না গেলে রসাতলে যাবে তরুণ প্রজন্ম।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত
Next Article সাতক্ষীরা তরমুজের বাম্পার ফলন, যাচ্ছে ঢাকায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?