By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় অপহৃত স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার: আটক ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় অপহৃত স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার: আটক ১
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় অপহৃত স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার: আটক ১

Last updated: 2023/06/03 at 4:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা থেকে অপহরণের একমাস পর দশম শ্রেণির স্কুল ছাত্রী মোছা: সুমাইয়া খাতুন (১৭) নামের এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) রাতে যাত্রাবাড়ি থানার কাজীরগাও এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।
এসময় গ্রেপ্তার করা হয়েছে অপহরনকারী মুন্নাকে। আজ শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান।
গ্রেপ্তারকৃত অপহরনকারী মুন্না (২৪) ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান এ সময় সাংবাদিকদের জানান, গত ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা শহরের পলাশপোল সরদার পাড়া এলাকার নুর উদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীরের কন্যা সুমাইয়া খাতুন বাড়ি থেকে বেরিয়ে রসুলপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পথিমধ্যে সংগ্রাম হাসপাতালের সামনে থেকে তার মুখে রুমাল দিয়ে চেতনানাশক প্রয়োগ করে তাকে অপহরন করে ঢাকার যাত্রাবাড়ী কাজীরগাও এলাকায় নিয়ে যায় মুন্না। সেখানে তাকে একটি পরিত্যক্ত বিল্ডিং এ আটকে রেখে ভয়ভীতি ও শারিরীক নির্যাতন করা হয়।
এদিকে, অপহরনের ঘটনায় ভুক্তভোগীর পিতা নূর উদ্দিন মুহাম্মদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তন্ময় মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অপহৃত সুমাইয়া ১০ দিন পর কৌশলে তার চাচা হেলাল উদ্দীনকে “ইমোতে” কল দিয়ে বলে যে, ” চাচা আমাকে বাচাও, আমি এখান থেকে বের হতে পারছিনা” বলে আর্তনাদ প্রকাশ করে। এর পরপরই পুলিশ তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রতার রাতে অপহরনকারী মুন্নাকে গ্রেপ্তার করা হয়। একইসাথে অপহরনের শিকার সুমাইয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে তাল খাওয়াকে কেন্দ্র করে হামলা
Next Article সিরাজুল আলম খান আইসিইউতে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 27 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 28 minutes ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Online Desk 30 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 27 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 28 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?