By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে শিশুসহ নিহত ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে শিশুসহ নিহত ৫
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে শিশুসহ নিহত ৫

Last updated: 2023/04/29 at 10:22 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কালবৈশাখী ঝড় আর বজ্রবৃষ্টিতে এক শিশুসহ ৫জন প্রাণ হারিয়েছেন। এসময় গুরুতর আহত হয় আরও ২জন। এদের মধ্যে বজ্রপাতে দু’জন, মাথায় গাছের ডাল পড়ে দু’জন এবং নারিকেল পড়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড় আর বজ্রবৃষ্টি চলকালে এসব ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) বাড়ির পাশে বিলে ধান তুলতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে সদর উপজেলা আগরদাড়ি ইউনিয়নের বিহারীনগর গ্রামের মৃত আহাদ বক্সের ছেলে আব্দুল্লাহ মোল্যা (৩৪) বজ্রবৃষ্টি চলাকালে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির উঠানে আসা মাত্রই হঠাৎ নারকেলগাছে বজ্রপাত হলে নিচে থাকা আব্দুল্লাহ গুরুতর আহত হয়। এর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

এদিকে বজ্রসহ বৃষ্টিচলাকালে বিকালে সাতক্ষীরা শহর উপকণ্ঠের মাগুরা এলাকায় গাছ থেকে মাথায় নারকেল পড়ে জাহানারা খাতুন নামের এক নারী মারা যান। তিনি লাবসা ইউনিযনের মাগুরা দক্ষিনপাড়া গ্রামের মরহুম সফের আলী ওরফে কচি কসাইয়ের স্ত্রী। এছাড়া কালিগঞ্জের রতনপুরে আমগাছের ডাল পড়ে একজন আহত হয়। তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান।

অপরদিকে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় এলাকায় খাদিজা খাতুন নামে ৯বছরের এক কন্যা শিশু ঝড়ে আম কুড়াতে গিয়ে মাথায় ডাল পড়ে গুরুতর আহত হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া শহরের রসুলপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে মাথায় ডাল পড়ে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের একজন সাতক্ষীরা মেডিকেল কলেজে এবং অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান পৃথকভাবে এঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে ঝড় আর বজ্রবৃষ্টিতে বোরো ধান আর আমের ক্ষতি হয়েছে। চলতি বোরো মৌসুমে কৃষকরা মাঠে ধান কেটে রেখেছিলেন। রোদে শুকিয়ে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা। বৃহস্পতিবার বিকালে সেই পাকা ধানে মই দিয়েছে কালবৈশাখী ঝড় আর বজ্রবৃষ্টি। একই সাথে কালবৈশাখী ঝড় তেজ দেখিয়েছে গাছে আমের উপর। ঝড়ের তান্ডবে বৃষ্টির সাথে ঝরেছে কাচা আম। ঝড় আর বৃষ্টিতে উড়ে গেছে দোকান ও কাচাঘরের চাল। এছাড়া কোথাও কোথাও বিদ্যুৎ লাইনেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কলারোয়ার দলুইপুর গ্রামের আম বাগানের মালিক আহম্মাদ আলীর ছেলে আব্দুল গডু জানান, যেটুক সময় ঝড় হয়েছে, তাতে আম বাগানের ২০হাজার টাকার আম ঝরে পড়েছে। এভাবে প্রতিটি বাগানের প্রতিটি চাষীর মণ মণ আম ঝরে পড়েছে বলে জানান তিনি। একই গ্রামের আতরালীর ছেলে ধান চাষী শের আলী সরদার জানান, বাওড় সংলগ্ন ধান ও বিচালীর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিটি বিচালী ২টাকা দরে বাজারে বিক্রয় করা হয়। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বিচলী পানিতে ভিজে পচে যাওয়ার উপক্রম হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার কৃষক আবুল হোসেন বলেন, মাঠে ধান কেটে এখন বাড়ি আনতে পারেনি। বৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে গাছের অনেক আম ঝরে পড়েছে। সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের জুলফিকার আলী রিপন বলেন, জেলায় বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। ঘণ্টায় ২৫/৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। দাবদাহের পর ওই বৃষ্টি জনজীবনে কিছুটা হলেও স্বস্তি এনেছে। রাত ৯টা পর্যন্ত জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, এই ঝড় বৃষ্টিতে কৃষকের খুববেশি ক্ষতি হয়নি। এই বৃষ্টি পাটসহ রবি মৌসুমের কিছু ফসলের জন্য ভালো হয়েছে। ঝড়ে কিছু আম ঝরে পড়লেও আমাদের লক্ষ্যমাত্রায় কোন প্রভাব পড়বে না। আশা করছি, আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে এবার দেড়গুণ আম উৎপাদন হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় বিএনপির নবগঠিত পৌর কমিটির পাল্টা সংবাদ সম্মেলন
Next Article অগ্নিঝুঁকিতে যশোরের মার্কেটগুলো
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 15 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 16 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 18 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 57 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 1 hour ago
সাতক্ষীরা

তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?