By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

Last updated: 2023/05/24 at 4:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি ইংরেজি শিক্ষক এস.এম মোর্তজা আলম লিটনকে একই বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে, মঙ্গলবার (২৩ মে) রাতে তাকে আটক করে সদর থানা পুলিশ।

আটককৃত শিক্ষক এস.এম মোর্তেজা আলম লিটন সাতক্ষীরা সদর থানার মাগুরা কর্মকার পাড়া গ্রামের মৃত. মুনসুর আলী সানার ছেলে। একই সাথে তিনি সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি ইংরেজি শিক্ষক।

নির্যাতিতা ওই স্কুল ছাত্রী জানায় , গত দুই মাস যাবত সে বিকাল ৫টা হতে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে যায় মোর্তেজা লিটনের কাছে। প্রতিদিনের ন্যায় গত সোমবার (২২ মে) বিকাল ৫ টায় শিক্ষকের বাসায় ১২-১৩ জন সহপাঠি প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ানোর শেষ পর্যায়ে ওই শিক্ষক বিভিন্ন অজুহাতে কৌশলে তার খাতা দেখতে দেখতে এক ঘন্টার বেশি সময় ক্ষেপন করেন। ততক্ষনে তার অন্যান্য সহপাঠিরা চলে যায়। এক পর্যায়ে শিক্ষক তার কক্ষের সোফা থেকে উঠে তার সাথে অসৎ উদ্দেশ্যে এবং তার যৌন কামনা চরিতার্থ করার লক্ষ্যে তাকে জোরপূর্বক জাপটিয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। এতে সে বাধা দিয়ে চিৎকার করার চেষ্টা করিলে তিনি তার মুখ চেপে ধরেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাযন। এক পর্যায়ে সে নিজের চেষ্টায় শিক্ষককে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। এরপর বাড়ীতে এসে সে কান্নাকাটি করতে করতে বিষয়টি তার মাকে জানায়। বিষয়টি জানার পর তার পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ব্যাপারে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, এ ঘটনা জানার পর ইতিমধ্যে ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে সকলের সম্মতিক্রমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, যৌন নিপীড়নের অভিযোগে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্তজা আলম লিটনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। আটককৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীন বিকাশের এক অনন্য উদাহরণ: তথ্যমন্ত্রী
Next Article বঙ্গবন্ধুর স্বপ্নের কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব স্বীকৃত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?