
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এমন করুন মৃত্যুর ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান জানান, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত ক্লান্ত হয়ে ভালুকা চাঁদপুর গ্রামের আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
এখবর বাড়িতে পৌঁছালে বড়ভাই আব্দুল করিম মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে ছোট ভাইয়ের মৃত্য শোক সহ্য করতে না পেরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বড় ভাই আব্দুল করিম (৫৫)।
প্রতিবেশী আলমগীর কবীর বলেন, বাদ জোহর দুই ভাইয়ের একসাথে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।