By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় টাকা আত্মসাতের ঘটনায় এনজিও পরিচালক আরিফা গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় টাকা আত্মসাতের ঘটনায় এনজিও পরিচালক আরিফা গ্রেফতার
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় টাকা আত্মসাতের ঘটনায় এনজিও পরিচালক আরিফা গ্রেফতার

Last updated: 2025/02/27 at 5:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : গ্রাহকদের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযান চালিয়ে প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড এনজিও পরিচালক সাতক্ষীরা মাছখোলা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আরিফা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরার মায়েরবাড়ী মন্দিরের পাশবর্তী একটি বাড়ীতে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার স্বামী এনজিও ম্যানেজার কামরুল ইসলাম আগেভাগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এর আগে পুরাতন সাতক্ষীরার আনসার ভিডিপি ক্যাম্পের উত্তরপাশে অবস্থিত বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এনজিওটি’র কর্মী দেবহাটা উপজেলার খেজুরবাড়ীয়া পারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কন্যা রীনা পারভীনের সাতক্ষীরা থানায় দায়ের করা মামলায় পুলিশ এনজিও পরিচালক প্রতারক আরিফা খাতুনকে গ্রেফতার করে। যার মামলা নম্বর-৪০।

মামলায় স্কুল শিক্ষিকা এনজিও পরিচালক আরিফা খাতনকে প্রধান করে ও তার স্বামী এনজিও ম্যানেজার কামরুল ইসলামকে আসামী করা হয়েছে। তাদের স্থায়ী ঠিকানা আশাশুনি উপজেলার কাকবাসিয়া গ্রামে। কামরুল ইসলামের পিতার নাম আবুল হোসেন।

মাছখোলা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আরিফা খাতুন তারা স্বামী কামরুল ইসলাম যোগসাজস করে স্ত্রী আরিফা খাতুন স্কুল শিক্ষিকা হওয়া সত্বেও নিয়মবহির্ভূত ভাবে জেলা সাতক্ষীরা সমবায় অফিস থেকে কর্মকর্তাদের ম্যানেজ করে ২০১১ সালে প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর নামে এনজিওর রেজিষ্টেশন বাগিয়ে নেন। যার রেজিস্টেশন নং-২৭।

এনজিওর লাইন্সেস পেয়েই বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় নেতা-কর্মীদের ছত্র ছায়ায় থেকে ঋন ও লোন দেওয়া এবং ডিপিএস এর দুই থেকে তিনগুন টাকা দেওয়ার কথা বলে মাঠ পর্যায় থেকে প্রায় দুই শতাধিক গ্রাহকদের নিকট থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাত করেন এনজিওটি’র পরিচালক স্কুল শিক্ষিকা আরিফা খাতুন ও তার স্বামী ম্যানেজার কামরুল ইসলাম। এরপর থেকে আরিফা খাতুন ও তার স্বামী কামরুল ইসলামকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

এক সময় যে সংসারে তাদের নুন আনতে পন্তা ফুরাত তারা এখন সাতক্ষীরা শহরের বিলাস বহুল বাড়ী, গাড়ীসহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ব্যাংক একাউন্টেও রয়েছে কোটি টাকা।

মামলার নথিসুত্রে ও ভূক্তভোগী এবং থানা পুলিশের দেওয়া তথ্যমতে জানাজায়, দেবহাটা উপজেলার খেজুরবাড়ীয়া পারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কন্যা রীনা পারভীন এনজিওটিতে ২০১২ সালে মাঠ পর্যায়ে কর্মী হিসেবে যোগদান করেন। এর পর ওই এনজিও পরিচালক আরিফা খাতুন ও তার স্বামী ম্যানেজার কামরুল ইসলাম তার মাধ্যমে এনজিওর ডিপিএস এর মাধ্যমে তার দুই বোন পুলিশ সদস্য রত্না খাতুন ও ঝর্ণা খাতুন এবং হেনা খাতুন, রেজওয়ানা খাতুন, ইউসুপ আলী, আমেনা খাতুন, রেশমা খাতুন, ইমরান ও রফিকুল ইসলাম গংদের নিকট থেকে ৬৪টি বই এর মাধ্যমে ৩৪ লক্ষ ৩৭ হাজার টাকা গ্রহন করেন। দীর্ঘ প্রায় ৪ বছর ডিপিএস এর মেয়াদ পূর্ন হলেও তাদের নায্য পাওনা টাকা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে বিগত আওয়ামী লীগ নেতাদের ছত্র ছায়ায় থেকে ভয়ভিতি দেখিয়ে আসছিল। দিনের পর দিন দিন গ্রাহকরা তাদের সাথে যোগাযোগ করে টাকা না পেয়ে ক্ষুব্দহন। এনিয়ে সাতক্ষীরা সদর থানায় কয়েক দফায় বসাবসি হয়। এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি গ্রাহকদের পাওনা টাকা দিতে স্বীকার হয়ে তারা গ্রাহকের টাকা না দিয়ে আত্মগোপনে চলে যান। এক পর্যায়ে বহু হয়রানি ও লাঞ্জনার স্বীকার হয়ে বীর মুক্তিযোদ্ধা কন্যা রীনা পারভীন বাদি হয়ে ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার-৪০। এই মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই মহাসিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এনজিও পরিচালক স্কুল শিক্ষিকা আরিফা খাতুন (৪০)কে আটক করে থানায় নিয়ে আসে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই মহাসিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রায় দুই শতাধিক গ্রাহকের নিকট থেকে সঞ্চয় ও জমাদেওয়া ডিপিএস এর প্রায় তিন কোটি টাকা এনজিও পরিচালক আরিফা খাতুন ও তার স্বামী ম্যানেজার কামরুল ইসলাম আত্মসাত করেছে। এনজিও কর্মী ও ওই এনজিওর গ্রাহক রীনা পারভীনের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকরা হয়। উভয় পক্ষকে নিয়ে থানাতে বসাবসি হলে তারা মামলাটি গ্রহন না করার অনুরোধ জানিয়ে গ্রাহকদের টাকা ফেরত দিবেন বলে জানান। পরবর্তীতে তারা গ্রাহকের টাকা না দিয়ে বাদি পক্ষকে হমকি-ধামকি ও লাঞ্চিত করে স্বামী-স্ত্রী আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা রেকর্ড হলে অভিযান চালিয়ে দুপুরে একটি বাড়ী থেকে এনজিও পরিচালকে আরিফা খাতুনকে আটক করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় নিরাপদ সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
Next Article লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল পুলিশের ধরাছোঁয়ার বাইরে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 6 hours ago
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?