By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় তিনদিনব্যাপী ফল মেলা উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় তিনদিনব্যাপী ফল মেলা উদ্বোধন
সাতক্ষীরা

সাতক্ষীরায় তিনদিনব্যাপী ফল মেলা উদ্বোধন

Last updated: 2025/06/21 at 2:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫।বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশি ফলের চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমাদের সন্তানদের স্বাস্থ্য সচেতন করতে দেশি ফলভিত্তিক খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। কৃষকরা যদি দেশি ফল চাষে আগ্রহী হন, তাহলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়বে আয়ের উৎস। তিনি আরও বলেন, দেশি ফলের চাষে খরচ কম, কিন্তু লাভ বেশি। পরিবেশবান্ধব কৃষি ও টেকসই পুষ্টির জন্য দেশি ফল চাষে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, এই মেলার মাধ্যমে জেলার বিভিন্ন অঞ্চলে উৎপাদিত দেশি ফল ও নতুন ফলের জাত প্রযুক্তি কৃষকদের সামনে তুলে ধরা হচ্ছে। কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করাই এই মেলার প্রধান উদ্দেশ্য।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচইউআইডি এগ্রিকালচারের পরিচালক রফিকুল ইসলাম এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার। রফিকুল ইসলাম বলেন, দেশি ফল খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পুষ্টির ঘাটতি পূরণ হয়। বিদেশি ফলের চেয়ে দেশি ফলের উৎপাদন খরচ অনেক কম এবং সহজলভ্য। আমরা চাই প্রতিটি পরিবার অন্তত একটি করে দেশি ফলের গাছ লাগাক।কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, এই মেলার মাধ্যমে নতুন কৃষকদের আগ্রহ সৃষ্টি হচ্ছে। অনেকেই এখন ফল চাষে ঝুঁকছেন, বিশেষ করে আম, পেয়ারা, লটকন, আমড়া ও জলপাইয়ের দিকে।মেলায় জেলার বিভিন্ন উপজেলার ৩০টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে আম, কাঁঠাল, জাম, পেয়ারা, আমড়া, বেল, ডালিম, লটকন, জলপাই, চালতা, তেঁতুলসহ বিভিন্ন দেশি ফল এবং ফলের চারা। সঙ্গে রয়েছে জৈব সার, টবে ফল চাষ প্রযুক্তি, গ্রাফটিং কৌশল ও ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বর্ষাকাল আসতে না আসতেই সাতক্ষীরা জলবদ্ধতা
Next Article বদলেছে সাতক্ষীরা পাসপোর্ট অফিসের দালালদের কাজের ধরন
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 19 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 19 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?