By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় দ্বিতীয় দিনের কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় দ্বিতীয় দিনের কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা
সাতক্ষীরা

সাতক্ষীরায় দ্বিতীয় দিনের কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা

Last updated: 2025/10/14 at 4:13 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে সাতক্ষীরায়। জেলার স্কুল-কলেজের ক্লাসরুমগুলো আজও ফাঁকা পড়ে আছে। বেঞ্চ-টেবিলে ধুলো জমেছে, ব্ল্যাকবোর্ডে আগের দিনের লেখা অক্ষত রয়ে গেছে। শিক্ষকরা এসেছেন ঠিকই, কিন্তু কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে যোগ দিচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরা নয়।
সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, আশাশুনি ও শ্যামনগরের স্কুল-কলেজগুলোতে সকাল থেকেই দেখা গেছে এক অচেনা নীরবতা। পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা কেউ স্টাফরুমে, কেউ বিদ্যালয়ের বারান্দায় ব্যানার হাতে অবস্থান করছেন। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা এসে ফিরে যাচ্ছে হতাশ হয়ে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, “সরকারের ঘোষিত ভাতা বৃদ্ধি অবাস্তব ও অপর্যাপ্ত। আমরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও ১,৫০০ টাকা মেডিকেল ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের ঢেউ ছড়িয়েছে সাতক্ষীরার উপজেলা পর্যায়ে। ফেসবুকে ঢাকায় অবস্থানরত সহকর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষকরা লিখছেন- ‘প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কলম ধরব না।’
সাতক্ষীরা জেলার একাধিক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে জানা গেছে, যথা সময়ে প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং শিক্ষকরাও এসেছেন। শিক্ষার্থীরা আসলেও তাদের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম বলেন, ২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে সাতক্ষীরায়। জেলার সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হচ্ছে। তিনি আরও বলেন- সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের আন্দোলনের ময়দান থেকে ক্লাসে ফিরিয়ে নিবেন-এ প্রত্যাশা আমাদের। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান খান বলেন, ২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনেও সাতক্ষীরায় স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। জেলার সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
অভিভাবকরা জানান- শিক্ষা প্রতিষ্ঠানে এই অচলাবস্থা অচিরেই দুর হোক। শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক এবং সরকার শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিক-এ প্রত্যাশা আমাদের।

জন্মভূমি ডেস্ক October 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে আরও একজনের মৃত্যু
Next Article চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক
আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?