By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় নারী ফুটবলার সাবিনা, আফঈদা ও মাছুরাকে গণসংবর্ধনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় নারী ফুটবলার সাবিনা, আফঈদা ও মাছুরাকে গণসংবর্ধনা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় নারী ফুটবলার সাবিনা, আফঈদা ও মাছুরাকে গণসংবর্ধনা

Last updated: 2024/11/21 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতিসন্তান সাবিনা খাতুন, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি ও ডিফেন্ডার মাছুরা পারভীনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় সাতক্ষীরার এই তিন কৃতি খেলোয়াড়ের হাতে সংবর্ধনা স্মারক ও প্রাইজমানি হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা করে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, ফুটবল কোচ ও আফঈদা খন্দকার প্রান্তির পিতা খন্দকার আরিফ হোসেন প্রিন্স, ক্রিড়া সংগঠক রিপন প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন আক্ষেপ করে বলেন, শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দু:খজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাছুরা-প্রান্তিদের উঠিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নেই। আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়। তিনি আরও বলেন, আমাদের সাফল্যের পেছনে পুরো জাতির দোয়া এবং পরিবারের সমর্থন ছিল। সাতক্ষীরার মানুষ সবসময় আমাদের পাশে থেকেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের আরও বড় স্বপ্ন দেখতে সাহস যোগায়।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, আমরা মাঠে বেশি বেশি খেলা করি, তাই মাইক্রোফোনে কম কথা বলতে পারি। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজকে এখানে। আপনাদের সমর্থন খেলায় আমাদের অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। এসময় সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, সাফ জয়ের পর বৃহস্পতিবার সকালেই সাতক্ষীরায় পা রাখেন সাবিনা, মাছুরা ও আফঈদা খন্দকার প্রান্তি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে হেমন্তকালীন কবিতা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত
Next Article ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৬ হাজার মেট্রিক টন চাল আমদানি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 2 hours ago
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?