By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

Last updated: 2025/09/28 at 3:47 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে সবকিছু হারিয়ে বাধ্য হয়ে শহরে আসেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু সেখানেও মানবেতর জীবনযাপন করছেন তারা। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ তাদের জীবন ও জীবিকাতে ভীষণভাবে প্রভাব ফেলছে।
সাতক্ষীরায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), এসডি হাসপাতাল ও বণিক বার্তার যৌথ আয়োজনে নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার কুখরালী বোসপাড়ায় পরিচালিত এ স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন সাতক্ষীরা এসডি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোসাদ্দেক হোসেন। ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান,, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসট্যান্ট মুজাহিদুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সাংগঠনিক সম্পাদক ফরিদ গাজী, সদস্য মাসুদ হাসান প্রমুখ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে সবকিছু হারিয়ে বাধ্য হয়ে শহরে আসেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু সেখানেও মানবেতর জীবনযাপন করছেন তারা। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ তাদের জীবন ও জীবিকাতে ভীষণভাবে প্রভাব ফেলছে। এতে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন। এ স্বাস্থ্যসেবা ক্যাম্প কিছুটা হলেও তাদের উপকারে আসবে।
ক্যাম্পে চিকিৎসাসেবা নি‌তে আসা নারী ফ‌তেমা খাতুন ও সু‌ফিয়া বেগম বলেন, আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলে অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের অনেক উপকারে আসবে।

জন্মভূমি ডেস্ক September 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে সমাজসেবা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
Next Article আজ মহাসপ্তমী, মণ্ডপে মণ্ডপে ভক্তদের পুষ্পাঞ্জলি ও দুর্গাপূজার কিছু কথা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 46 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 46 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?