By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি মাহমুদুল হক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি মাহমুদুল হক
সাতক্ষীরা

সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি মাহমুদুল হক

Last updated: 2025/05/05 at 4:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ”উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক। সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় “ন্যায়কুঞ্জ”উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক বলেন, “ন্যায়কুঞ্জ”উদ্বোধনের ফলে বিচারপ্রার্থী মানুষের সেবাকে আরো একধাপ এগিয়ে নেওয়া হলো। এরফলে বিচারপ্রার্থী নারী পুরুষ আদালত অঙ্গনে এসে একটু বিশ্রামের সুযোগ পাবে।
তিনি বলেন, সাতক্ষীরার আদালতে পৌনে একলক্ষ মামলা পেইন্ডিং আছে। বিচার নিষ্পত্তি আরো সহজ করতে আমরা একের পর এক পদক্ষেপ নিচ্ছি। আমরা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ১২দফা নির্দেশনা দিয়েছি কিভাবে এই মামলা জট কমানো যায়। এই মামলাগুলো একদিনে হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, যখন থেকে এই বিচার ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে ক্রমান্বয়ে এই মামলা জটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন এখন আমরা বিচারকের সংখ্যা বাড়িয়েছি, ফলে দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোহম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, পিপি এড. আব্দুস সাত্তার প্রমুখ।
ন্যায়কুঞ্জু উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় বিচারকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি দিনভর সাতক্ষীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সফর করবেন। এসব স্থানের মধ্যে রয়েছে, কালীগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর। এ সময় বিচারপতির সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছেন সহকারী রেজিস্টার (সহকারী জজ) মোছাঃ শামসুন নাহার, বেঞ্চ অফিসার মোঃ আক্তারুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মোঃ একরামুল কবীরসহ সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
Next Article মেহেরপুরের গাংনীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 17 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?